ব্যাটিংয়ে শীর্ষে অলক, বোলিংয়ে রাহী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ জানুয়ারি ২০১৭, ২১:২৩আপডেট : ০৬ জানুয়ারি ২০১৭, ২১:২৭

কাপালি-রাহী ওয়ালটন ১৮তম জাতীয় লিগ শেষে ব্যাটসম্যানদের তালিকাতে শীর্ষে জায়গা করে নিয়েছেন জাতীয় দল থেকে বাতিলের খাতায় চলে যাওয়া অলক কাপালি। অন্যদিকে বোলিং বিভাগে শীর্ষে আছেন বিপিএলে ঢাকা ডায়নামাইটসের হয়ে আলো ছড়ানো আবু জায়েদ রাহী।

লিগের সেরা ৫ ব্যাটসম্যান :

অলক কাপালি : ৬ ম্যাচে ১১ ইনিংস ব্যাট করে ৫৯৮ রান করে সবার শীর্ষে আছেন অলক কাপালি। এই মৌসুমে তার ব্যাট থেকে একটি ডাবল সেঞ্চুরিও এসেছে। মোট দুই সেঞ্চুরি ও একটি হাফসেঞ্চুরিতে তিনি এই সংগ্রহ করেছেন। সিলেট বিভাগের এই অধিনায়ক শেষ রাউন্ডের প্রথম ইনিংসে ২০০ রানের অপরাজিত ইনিংস খেলে মূলত শীর্ষে উঠে যান।

ইয়াসির আলী : ১০ ইনিংস ব্যাট করে ৫৮৫ রান করে দ্বিতীয় স্থানে আছেন চট্টগ্রাম বিভাগের ক্রিকেটার ইয়াসির আলী। একটি সেঞ্চুরির সঙ্গে নামের পাশে পাঁচটি হাফসেঞ্চুরি রয়েছে এই ব্যাটসম্যানের। সেরা স্কোর অপরাজিত ১০৫ রান।

জুনায়েদ সিদ্দিকী : রাজশাহী বিভাগের ব্যাটসম্যান জুনায়েদ সিদ্দিকী ৬৩.১১ গড়ে ৫৬৮ রান করে তৃতীয় অবস্থানে আছেন। দুটি সেঞ্চুরির পাশাপাশি তার রয়েছে চারটি হাফসেঞ্চুরি। তার সেরা স্কোর ১২৬ রান।

তুষার ইমরান : জাতীয় দলের সাবেক ক্রিকেটার তুষার ইমরান অধিনায়কোচিত ইনিংস খেলে জাতীয় লিগে খুলনাকে চ্যাম্পিয়ন করিয়েছেন। এবারের লিগে সবচেয়ে বেশি সেঞ্চুরি তার। ৬ ম্যাচে মাত্র ৭ ইনিংস ব্যাট করে তিনটি সেঞ্চুরি করেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান। তিন সেঞ্চুরি, এক হাফসেঞ্চুরিতে ৮৬.৩৩ গড়ে তার রান সংখ্যা ৫১৮।

ফরহাদ হোসেন : রাজশাহী বিভাগের হয়ে খেলা ফরহাদ হোসেনের সর্বোচ্চ সংগ্রহ ৪৬৭ রান। ৫১.৮৮ গড়ে এক সেঞ্চুরি ও দুই হাফসেঞ্চুরিতে তিনি এই রান সংগ্রহ করেছেন। শীর্ষ রান সংগ্রাহকের তালিকাতে তার অবস্থান পঞ্চম। সর্বোচ্চ সংগ্রহ ১৩২ রান।

শীর্ষ ৫ বোলার :

আবু জায়েদ রাহী : লিগের শুরু থেকেই দুর্দান্ত বোলিং করে আসছিলেন সিলেট বিভাগের পেসার আবু জায়েদ রাহী। ৬ ম্যাচে ২৯ উইকেট নিয়ে শীর্ষ উইকেট সংগ্রাহকের তালিকাতে শীর্ষে আছেন তিনি। যেখানে পাঁচ উইকেট তুলেছেন চারবার। ইনিংসে সেরা বোলিং ৪৮ রানে ৬ উইকেট।

মনির হোসেন : ৮ ইনিংসে ২৪ উইকেট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছেন বরিশালের বাঁহাতি স্পিনার মনির হোসেন। তার সেরা সাফল্য ৬৬ রানে ৬ উইকেট।

সোহরাওয়ার্দী শুভ : ২৩ উইকেট নিয়ে রংপুর বিভাগের বাঁহাতি স্পিনার সোহরাওয়ার্দী শুভ আছেন তৃতীয় সেরা বোলারের তালিকায়। তার সেরা সাফল্য ৪৫ রানে ৭ উইকেট।

আল আমিন হোসেন : ফর্মহীনতার কারণে নিউজিল্যান্ড সফরে ছিলেন না আল আমিন। জাতীয় লিগে শুরুতে কিছুটা ছন্দহারা হলেও শেষ দিকে এসে পুরনো ছন্দ ফিরে পেয়েছেন। মাত্র ৪ ম্যাচ খেলে ২৩ উইকেট নিয়ে চতুর্থ সেরা বোলার তিনি। তার সেরা বোলিং ৪১ রানে ৬ উইকেট।

ফরহাদ রেজা : সোহরাওয়ার্দী শুভ ও আল আমিন হোসেনের মতো ২৩ উইকেট নিয়ে গড় ব্যবধানে উইকেট শিকারি হিসেবে পঞ্চম বোলার ফরহাদ রেজা। রাজশাহীর এই পেসারের সেরা সাফল্য ৯১ রানে ৫ উইকেট।

/আরআই/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম