বাংলাদেশের চাই ১৯৫

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জানুয়ারি ২০১৭, ০৮:২৭আপডেট : ০৮ জানুয়ারি ২০১৭, ১১:২৯

 

বাংলাদেশের চাই ১৯৫ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ১৯৫ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে নিউজিল্যান্ড। টস হেরে ব্যাট করে স্বাগতিকরা সংগ্রহ করে ৪ উইকেটে ১৯৪ রান।

আগে সিরিজ নিশ্চিত হয়ে গেলেও শুরুটা দেখেশুনে করেছিল নিউজিল্যান্ড। ৪ ওভারেই আসে ৩৪ রান। যদিও পঞ্চম ওভারে রুবেলের বলে ঘটে বিপত্তি। তার ৪.২ ওভারে এলবিডব্লুতে ফেরত যান জিমি নিশাম। বিদায় নেন ১৫ রানে।

এরপর ক্রিজে নামেন কলিন মুনররো। তাকেও টিকতে দেননি রুবেল। তাকে একই ওভারের শেষ বলে সৌম্য সরকারের হাতে তালুবন্দী করেন। মুনরো বিদায় নেন রানের খাতা না খুলেই।  

মাঝে একটি ওভার বিরতি গেলে ফের শুরু হয় আঘাত। ক্রিজে নামা নতুন ব্যাটসম্যান টম ব্রুসকেও ক্রিজে টিকতে দেননি মোসাদ্দেক।  ৭ম ওভারের প্রথম বলেই কিউই ব্যাটসম্যানকে ইমরুল কায়েসের তালুবন্দী করেন তরুণ এই অফ স্পিনার।  ৩ উইকেট হারানোর সঙ্গে সঙ্গে রানের গতিও কমে আসে কিউইদের।

যদিও চতুর্থ উইকেটে জুটি গড়ে ইনিংস মেরামত করেন কেন উইলিয়ামসন ও কোরে অ্যান্ডারসন। তাদের ১২৪ রানের জুটিতে বড় পুঁজি পায় কিউইরা। ১৭তম ওভারে সৌম্য সরকারের এক ওভারেই তিন ছয় মেরে হাফসেঞ্চুরি পূরণ করেন অ্যান্ডারসন। ৩০ বলে এই ওভারে ৬১ পূরণ করেন তিনি।

এই জুটি অতটা মারমুখী হতো না যদি উইলিয়ামসনের ক্যাচগুলো নিতে পারতো বাংলাদেশ।  কারণ কিউই এই ব্যাটসম্যানের দুটি ক্যাচ মিস করেছে টাইগাররা। ১৭.১ ওভারে দ্বিতীয়বার জীবন পান ওপেনার উইলিয়ামসন।  মাশরাফির বলে তার ক্যাচ ফেলে দিয়েছিলেন তামিম।  এর আগে ১৫তম ওভারেও মাশরাফির বলে ক্যাচ ফেলে দিয়েছিলেন সাকিব আল হাসান।

তবে আজকের ম্যাচে কিউইদের ভালোই ভুগিয়েছেন পেসার রুবেল।  শুরুর দিকের মতোন ঝলক দেখান শেষের দিকেও। ১৮.১ ওভারে বোল্ড করেন ৬০ রানে ব্যাট করতে থাকা কেন উইলিয়ামসনকে।  এই উইকেটের মধ্য দিয়ে ভাঙে ত্রাস ছড়ানো অ্যান্ডারসন-উইলিয়ামসন জুটি।  উইলিয়ামসন ৫৭ রানে বলে ৬০ রান করে। তবে সব চেয়ে বেশি মারমুখী ছিলেন অ্যান্ডারসন। ৪১ বলে ক্যারিয়ার সেরা ৯৪ রানে অপরাজিত ছিলেন। যেখানে ছিল ১০টি ছয় ও ২টি চার। তার ব্যাটেই শেষ দিকে ১৯৪ রানের বিশাল সংগ্রহ পায় স্বাগতিক নিউজিল্যান্ড।          

পেসার রুবেল বাংলাদেশের পক্ষে একাই নিয়েছেন ৩ উইকেট।  একটি নিয়েছেন মোসাদ্দেক।
বাংলাদেশ স্কোয়াড: তামিম, ইমরুল, সাব্বির রহমান, সাকিব, সৌম্য, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক, মাশরাফি, নুরুল হাসান, রুবেল, তাসকিন

নিউজিল্যান্ড স্কোয়াড: উইলিয়ামসন, নিশাম, মুনরো, অ্যান্ডারসন, ব্রুস, গ্র্যান্ডহোম, ব্লান্ডেল, স্যান্টনার, হুইলার, বোল্ট ও সোধি।

/এফআইআর/

 

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম