রুবেলের ক্যারিয়ার সেরা বোলিং

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জানুয়ারি ২০১৭, ১০:০০আপডেট : ০৮ জানুয়ারি ২০১৭, ১০:০৫

রুবেলের ক্যারিয়ার সেরা বোলিং নিউজিল্যান্ড সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৩৭ রানে তিন উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা বোলিং করেছিলেন পেসার রুবেল হোসেন। দুইদিন পর ফের নিজের রেকর্ড ভেঙে আগের সাফল্যকেও টপকে গেলেন তিনি।

রবিবার মাউন্ট মাঙ্গানুইতে কিউই তিন ব্যাটসম্যানকে তুলে নেন পেসার রুবেল। ৩১ রান খরচ করে জেমস নিশাম, কলিন মুনরো ও কেন উইলিয়ামসনকে ফেরান সাজঘরে।

নিউজিল্যান্ড সফরের আগে ২০১২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪ ওভারে ৬৩ রান খরচায় তিনি দুটি উইকেট নিয়েছিলেন। টি-টোয়েন্টিতে ওটাই ছিল তার সর্বোচ্চ সাফল্য।

এদিন রুবেল তার চার ওভার করেছেন তিনটি স্পেলে! মাশরাফি ইনিংসের তৃতীয় ওভারেই বল তুলে দেন রুবেলের হাতে। নিজের প্রথম স্পেলের দ্বিতীয় ওভারে নিশামকে এলবিডব্লিউর ফাঁদে পেলে তুলে নেন প্রথম উইকেট। সবমিলিয়ে এটা ছিল বাংলাদেশের প্রথম সাফল্য। ওই ওভারের শেষ বলে রুবেল তুলে নেন কলিন মুনরোর উইকেটটিও। ৩ বল খেলা মুনরোকে রানের খাতা খোলার সুযোগই দেননি রুবেল।

কিছুক্ষণ বিরতি দিয়ে মাশরাফি ইনিংসের ১৩তম ওভারে আবারও বল তুলে দেন রুবেলের হাতে। ওই ওভারে ছিল দুটি বাউন্ডারি। এরপর ইনিংসের ১৯তম ওভারে নিজের শেষ ওভারটি করতে আসেন। আর প্রথম বলেই তুলে নেন হুমকি হয়ে উঠা কেন উইলিয়ামসনের উইকেটটি। শেষ পর্যন্ত ৩১ রান খরচ করে ক্যারিয়ার সেরা ৩ উইকেট তুলে নেন পেসার রুবেল হোসেন।

/আরআই/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম