শাস্ত্রীর সেরা অধিনায়কদের তালিকায় নেই গাঙ্গুলী!

স্পোর্টস ডেস্ক
০৯ জানুয়ারি ২০১৭, ১৪:৪৪আপডেট : ০৯ জানুয়ারি ২০১৭, ১৪:৪৮

শাস্ত্রীর সেরা অধিনায়কদের তালিকায় নেই গাঙ্গুলী!

উইজডেন ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে ভারতের সাবেক টিম ডিরেক্টার শাস্ত্রী ভারতীয় সেরা অধিনায়কদের তালিকা থেকে বাদ দিয়েছেন গাঙ্গুলীকেই! এমনকি অধিনায়কত্ব ছাড়ার পর মহেন্দ্র সিং ধোনিকেই ‘দাদা-ক্যাপ্টেন’ তকমা জুড়ে দিয়েছেন তিনি।

রবি শাস্ত্রী ও সৌরভ গাঙ্গুলীর শীতল সম্পর্ক এখন আর ‍লুকানো কোনও কিছু নয়। ভারতীয় ক্রিকেটে কোচ অনিল কুম্বলের নিয়োগ নিয়ে কাঁদা ছুড়াছুড়ি শুরু। এরপর বেশ কয়েকবারই উন্মুক্তভাবে কথার লড়াইয়ে মেতেছেন। যদিও সরাসরি নয়। কখনও কৌশলে বা কখনও নাম নিয়ে। এবারও একই কাজ করলেন রবি শাস্ত্রী। অধিনায়কত্ব ছাড়ার পর মহেন্দ্র সিং ধোনিকেই ‘দাদা-ক্যাপ্টেন’ তকমা জুড়ে দিয়েছেন তিনি।

শুধু তাই নয়, উইজডেন ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে সাবেক টিম ডিরেক্টার শাস্ত্রী ভারতীয় সেরা অধিনায়কদের তালিকা থেকে বাদ দিয়েছেন গাঙ্গুলীকেই! ধোনীর পাঁড় ভক্ত শাস্ত্রী বলেছেন, ‘দাদা ক্যাপ্টেন কে আমার সালাম। ধোনি সবকিছুই জিতে নিয়েছে। তার নিজেকে প্রমাণ করার কিছুই নেই। আর এর ফলে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য কোহলি নিজেকে প্রস্তুত করতে সময় পাবে।’

শাস্ত্রী আরও যোগ করেন, ‘ধোনির নিজেকে প্রমাণ করার কিছুই নেই। কারণ সেই ভারতের সবচেয়ে সফল অধিনায়ক। তার পরেই রয়েছেন কপিল দেব, অজিত ওয়েদেকার এবং অবশ্যই পতৌদি। এর পর আর কেউ নেই।’

/এফআইআর/  

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম