বাংলাদেশের মেয়েদের বিপক্ষে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে সোমবার সন্ধ্যায় ঢাকায় পা রেখেছে দক্ষিণ আফ্রিকার মেয়েরা। আজ রাতটুকু ঢাকায় বিশ্রাম নিয়ে মঙ্গলবার সাড়ে দশটার দিকে কক্সবাজারের উদ্দেশ্যে বিমানে চড়বেন তারা।
আগামী ১২ জানুয়ারি বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডে মুখোমুখি হবে তারা। ১৪, ১৬, ১৮ ও ২০ জানুয়ারি অনুষ্ঠিত হবে সিরিজের বাকি ম্যাচগুলো। সবগুলো খেলাই হবে কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
দক্ষিণ আফ্রিকার দল: ডেন ভ্যান নাইকার্ক (অধিনায়ক), সুন লুস, মিগনন ডু প্রিজ, মসলিন ডেনিয়েলস, মারিজান ক্যাপ, মার্সিয়া মাতসিপি লেতসাওলা, ওডিন কার্স্টেন, লিজেল লি, আদ্রিয়ে স্টেইন, ইয়োলানি ফোরি, আয়োবোঙ্গা খাকা, ক্লো ট্রাইওন, সিনালো জাফটা ও লারা গুডঅল।
/আরআই/এফএইচএম/








