হায়দরাবাদ ক্রিকেট সংস্থার প্রধান হতে লড়বেন আজহার

স্পোর্টস ডেস্ক
১১ জানুয়ারি ২০১৭, ১২:৫৫আপডেট : ১১ জানুয়ারি ২০১৭, ১৩:০০

হায়দরাবাদ ক্রিকেট সংস্থার প্রধান হতে লড়বেন আজহার

হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনে সভাপতি পদের জন্য মনোনয়ন জমা দিয়েছেন সাবেক ভারতীয় ক্রিকেটার আজহার উদ্দীন।  মঙ্গলবার তিনি ন্যাশনাল ক্রিকেট ক্লাবের হয়ে মনোনয়ন জমা দিয়েছেন।

ম্যাচ ফিক্সিংয়ের দায়ে আজীবন নিষিদ্ধ হয়ে বিতর্কিত ভাবে আলোচনায় ছিলেন সাবেক ভারতীয় অধিনায়ক আজহার উদ্দীন। যদিও পরে ওই রায়ের বিরুদ্ধে চ্যালেঞ্জ করে পাপমুক্ত হন। এবার সেই আজহার নাম লেখাচ্ছেন ক্রিকেট প্রশাসক হিসেবে! হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনে সভাপতি পদের জন্য মনোনয়ন জমা দিয়েছেন সাবেক এই ক্রিকেটার। মঙ্গলবার তিনি ন্যাশনাল ক্রিকেট ক্লাবের হয়ে মনোনয়ন জমা দিয়েছেন।

বলতে গেলে অনেক আগে থেকেই হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসিয়েশনে চলছে দুর্নীতি। নাজুক অবস্থায় হায়দরাবাদের নিম্ন আদালত ২২ ডিসেম্বর রায় দেন অ্যাসোসিয়েশনের নির্বাচন করতে। রায় অনুযায়ী আগামী ১৭ জানুয়ারি হবে সেই নির্বাচন।

তাই প্রশাসনের এসব দুর্নীতি নিয়ে অনেক আগে থেকেই সোচ্চার ছিলেন আজহার।  সেই দুর্নীতি মুছতেই এবার তার সভাপতি পদে দাঁড়ানো, ‘হায়দরাবাদ ক্রিকেটের জন্য আমি কিছু করতে চাই। বর্তমানে সংস্থাটি নাজুক অবস্থায় রয়েছে। যদিও দল রঞ্জি ট্রফির সেমিতে গিয়েছে। কিন্তু দলটির কোনও উন্নতি এখানে হয়নি। যা হয়েছে শুধুমাত্র দুর্নীতি। আমি ক্রিকেটের বিস্তারে ভূমিকা রাখতে চাই।’

হায়দরাবাদ ক্রিকেট সংস্থার প্রশাসক হিসেবে দায়িত্বে ছিলেন আজহারের সাবেক সতীর্থ আরশাদ আইয়ুব। তার বিরুদ্ধে দল নির্বাচন থেকে শুরু করে আর্থিক দুর্নীতির অভিযোগ রয়েছে। যদিও গত ২ জানুয়ারি ঐতিহাসিক লোধা প্যানেল সংক্রান্ত রায়ের পর সভাপতি হিসেবে থাকার ক্ষমতা হারিয়ে বসেন আইয়ুব।    

/এফআইআর/   

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম