ওয়েলিংটন টেস্ট নিয়ে আগাম কিছু বলতে নারাজ তামিম

ফজলুল বারী, ওয়েলিংটন থেকে
১২ জানুয়ারি ২০১৭, ১৭:২৪আপডেট : ১২ জানুয়ারি ২০১৭, ১৭:৪৬

ওয়েলিংটন টেস্ট নিয়ে আগাম কিছু বলতে নারাজ তামিম কোন দিকে গড়াচ্ছে ওয়েলিংটন টেস্ট? বৃহস্পতিবার টেস্টের প্রথম দিনে ৫০ বলে ৫৬ রান করা তামিম ইকবালকে সংবাদ সম্মেলনে প্রশ্নটি করা হলে বুদ্ধিমানের মতো জবাব দিয়ে বলেছেন, `ম্যাচটা কোন দিকে যাচ্ছে এটা বলা এই মুহূর্তে টু আর্লি হয়ে যাবে। ওরা অর্থাৎ কিউইরা যদি আগামীকাল প্রথম সেশনটা ভালো করে তাহলে ম্যাচটা তাদের পক্ষে চলে যেতে পারে। আমরা ভালো করলে আমরা শীর্ষে থাকবো। প্রথম দিনের ম্যাচটা মাত্র ৪০ ওভারের হয়েছে। তাই এখনই আগাম কিছু বলা কঠিন।’

সে ক্ষেত্রে প্রথম ইনিংসে রান কত হলে তা বাংলাদেশের জন্যে নিরাপদ হবে জানতে চাইলে তামিম বলেন, ‘এই মুহূর্তে লক্ষ্য বলাও কঠিন।  আমি একটা ৩০০-৪০০ লক্ষ্য বলে দিলাম কিন্তু তা হয়তো অন্য রকম হলো।  আসলে লক্ষ্যটা নির্ভর করছে কাল সকালের সেশনের ওপর।  কাল সকালের সেশনটা যদি আমরা ভালো করি তাহলে একটা লক্ষ্য ঠিক করা যাবে। ’

সেঞ্চুরি করতে না পারার কারণে কি আফসোস হচ্ছে? এ প্রশ্নের জবাবে তামিম বলেন, ‘একজন ব্যাটসম্যান যদি ভালো রান পায়, লম্বা ইনিংস খেলে তার মাঝে সেঞ্চুরির আশা জাগতেই পারে।  আমার ক্ষেত্রে সন্তুষ্টির হচ্ছে আমি কোনও বাজে বল খেলে আউট হইনি।’

ওয়ানডে, টি-টোয়েন্টিতে একটা ভালো সূচনার পরও দল যেভাবে বিপর্যয়ে পড়েছে টেস্টেও সে রকম পুনরাবৃত্তি হবে কিনা জানতে চাইলে তামিম বলেন, ‘সে সব খেলায় আমরা কী কী ভুল করেছিলাম তা আমরা জানি।  কিন্তু টেস্ট সম্পূর্ণ আলাদা ফরম্যাটের খেলা।  এখানে খেলা হয় সেশন বাই সেশন। ’

তামিম আরও যোগ করেন, ‘ওয়েলিংটনের পরিস্থিতি ব্যাটসম্যানদের জন্যে আদর্শ কোনও পরিস্থিতি না।  যে কোনও ব্যাটসম্যান এখানে টিকে থাকার লড়াই করে।  আজকের বৃষ্টি বিঘ্নিত দিনের পরিস্থিতি দেখুন।  সে হিসাবে বলবো আমরা খুব দারুণ খেলেছি।  প্রথমে চল্লিশ মিনিট খেলার পর বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়ে গেলো।  আবার আমাদের সবকিছু নতুন করে শুরু করতে হলো। এরপর আবার খেলা বন্ধ হলো। এসব সত্ত্বেও বলতে পারি বৃহস্পতিবার টেস্টের প্রথম দিন আমরা খুব ভালো খেলেছি। ’

 /এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম