মমিনুলের প্রশংসায় তামিম

ফজলুল বারী, ওয়েলিংটন থেকে
১২ জানুয়ারি ২০১৭, ১৮:০৯আপডেট : ১২ জানুয়ারি ২০১৭, ১৮:১১

মমিনুলের প্রশংসায় তামিম ওয়েলিংটন টেস্টের প্রথম দিন শেষে মমিনুলকে প্রশংসার সাগরে ভাসিয়েছেন তামিম ইকবাল। ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে তামিম বলেছেন, ‘ও যেভাবে খেলেছে তাতে দলের অন্যদের দেখিয়ে দিয়েছে যে এ মাঠে রানও করা যায়, টিকেও থাকা যায়।’

সংবাদ সম্মেলনে কিউই সাংবাদিকরাই প্রথমবার মমিনুলের কথা তোলেন। নিউজিল্যান্ড হেরাল্ডের সাংবাদিক ডেভিড বললেন, মমিনুলকে আমার খুবই পরিকল্পিত মনে হয়েছে। আপনার কী মনে হয়? তামিম এর জবাব দিয়ে বলেন, ‘হ্যাঁ সে প্রমাণ দিচ্ছে যে সে খুব ভালো একজন খেলোয়াড়।’

এসময় মমিনুলের প্রশংসার পাশাপাশি তাকে সমর্থন দেওয়া নিয়ে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট, কোচিং স্টাফদেরও প্রশংসা করেন তামিম। তিনি আরও বলেন, ‘মমিনুল আমাদের দেশে শুধু একটি ফরম্যাট তথা শুধুমাত্র টেস্ট দলেই খেলে। গত দু’বছর ধরে সে খুব ভালো খেলছে। প্রায় ছ’মাস পর সে আরেকটি টেস্ট খেলছে। তার জন্যে টিম ম্যানেজমেন্ট যা করেছে তা এক কথায় অবিশ্বাস্য। আমাদের সঙ্গে সে প্রথমে অস্ট্রেলিয়ায়, পরে নিউজিল্যান্ডে এসেছে। আমরা এখানে ওয়ানডে, টি-টোয়েন্টি সিরিজ খেলেছি। আর মমিনুল নিজেকে শুধু প্রস্তুত করেছে টেস্টের জন্যে। এরজন্য বিসিবি, আমাদের কোচিং স্টাফ তাকে যত সহযোগিতা দিয়েছেন। এসব তাকে অনেক সাহায্য করেছে। এখন সে বিষয়গুলোর প্রতিদানও দিচ্ছে মমিনুল।’

তামিম আশা করেন, শুক্রবারও অনেক ভালো খেলবেন মমিনুল। তার আশা মমিনুল একটা লম্বা ইনিংস খেললে ওয়েলিংটন টেস্টের নিয়্ন্ত্রণে চলে যাবে বাংলাদেশ দল।

/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক