পাকিস্তান সফরে যাবে না ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস ডেস্ক
১৩ জানুয়ারি ২০১৭, ১৩:৩০আপডেট : ১৩ জানুয়ারি ২০১৭, ১৩:৩৩

পাকিস্তান সফরে যাবে না ওয়েস্ট ইন্ডিজ আন্তর্জাতিক ক্রিকেটারদের সংগঠন ফাইকার প্রতিবেদনই কাল হলো। পাকিস্তানে টি-টোয়েন্টি সিরিজ খেলতে অস্বীকৃতি জানিয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চাইছিল আগামী মার্চে ঘরের মাঠে সিরিজ খেলতে। যদিও সেসময় শর্তের বিষয়গুলো সামনে এসেছিল। শেষ পর্যন্ত কাজের কাজ কিছুই হলো না। ফাইকার প্রতিবেদনের পরই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড নিরাপত্তা সংক্রান্ত রেকির বিষয়টিও বাতিল করে দিয়েছে।

তবে পাকিস্তানের মাটিতে না হলেও আগামী ১৯, ২০ মার্চে যুক্তরাষ্ট্রে দুটি টি-টোয়েন্টি খেলার ব্যাপারে আলোচনা করছে দুই বোর্ড।

অবশ্য এর আগেই পাকিস্তানের ওয়েস্ট ইন্ডিজের সফর নিশ্চিত করে ক্যারিবীয় বোর্ড। মার্চে দুটি টি-টোয়েন্টি, তিনটি ওয়ানডে ও তিনটি টেস্ট খেলবে পাকিস্তান। যদিও পাকিস্তান দাবি করেছিল, ক্যারিবীয়রা পাকিস্তান সফরে গেলেই ওয়েস্ট ইন্ডিজ সফর করবে পাকিস্তান। কিন্তু শেষ পর্যন্ত সেরকম কিছুই হলো না।

এর আগে এই সপ্তাহেই ক্যারিবীয়দের পেশাদার ক্রিকেটারদের সংগঠন সেখানকার নিরাপত্তা অবস্থা নিয়ে জানতে চেয়েছিল ফাইকার কাছে।  তার জবাবে সাম্প্রতিক প্রতিবেদনটি তাদের কাছে পাঠায় ফাইকা।

ফাইকার রিপোর্টে বলা হয়েছে, বিদেশি ক্রিকেটারদের সেখানে ভ্রমণে উচ্চ মাত্রার ঝুঁকি বিরাজ করছে। যে অবস্থায় গ্রহণযোগ্য মাত্রার কোনও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। তাদের সেই রিপোর্টেই বলা হয়েছে, ‘পাকিস্তান সব সময়ই সন্ত্রাসী হামলা প্রবণ দেশ। বিশেষ করে পশ্চিমাদেরই এসব ক্ষেত্রে লক্ষ্য বানানো হয়ে থাকে। এ ধরনের ঘটনা আরও হতে পারে। এসব ক্ষেত্রে ভ্রমণকারীদের বিষয়গুলো পুনর্বিবেচনা করা উচিত।’ -ক্রিকইনফো।

/এফঅঅইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম