জয়ের সম্ভাবনা দেখছেন ল্যাথাম

ফজলুল বারী, ওয়েলিংটন থেকে
১৫ জানুয়ারি ২০১৭, ১৩:৪৯আপডেট : ১৫ জানুয়ারি ২০১৭, ১৩:৫২

ল্যাথাম ওয়েলিংটন টেস্টের প্রথম ইনিংসে কিউই সেঞ্চুরিয়ান এবং সর্বোচ্চ রান করা টম ল্যাথামের মতে টেস্টের চতুর্থ দিনে ম্যাচে দারুণভাবে ফিরে এসেছে স্বাগতিকরা। এখন যদি বাংলাদেশ দল পঞ্চম দিনে অর্থাৎ সোমবার তাদেরকে আড়াইশ রানের টার্গেটও দেয় তাহলে তা টপকে তাদের পক্ষে জয় সম্ভব বলেই মনে করেন তিনি। ল্যাথাম বলেন, ‘ওয়েলিংটনের বেসিন রিজার্ভ ক্রিকেট গ্রাউন্ডের উইকেটটি এখন পুরোদস্তুর ব্যাটিং উইকেট। টেস্টের শেষ দিনে এখানে মজার কিছু ঘটতে পারে। এখানকার উইকেট এখন পুরোপুরি ব্যাটিং উইকেট। টেস্টের পঞ্চম দিনে এখানে যারা লম্বা জুটি করতে পারবে তাদেরই জয়ের সম্ভাবনা থাকবে।’

ম্যাচে কিউইরা দারুণ ভাবে ফিরে এসেছে দাবি করে ল্যাথাম বলেন, ‘প্রথম ইনিংসে আমরা ৫৩৯ রান করেছি। বাংলাদেশ দলের লিড এখন মাত্র ১২২। এরমাঝে আমরা তাদের কয়েকটি উইকেট ফেলে দিয়েছি। এটাকেতো আমরা আমাদের দারুণভাবে ফিরে আসাই বলবো। আমরা পাকিস্তান দলের বিরুদ্ধেও টেস্টের পঞ্চম দিনে দারুণ সাফল্য পেয়েছি।’

সেক্ষেত্রে সোমবার শেষ দিনে লক্ষ্য কী থাকবে জানতে চাইল কিউই তারকা আরও বলেন, ‘সোমবার সকালে আমাদের লক্ষ্য থাকবে বাংলাদেশ দলের তাড়াতাড়ি কিছু উইকেট ফেলে দিয়ে তাদেরকে চাপের মধ্যে ফেলা। আজ রাতে আরও পরিকল্পনা করে কাল সকালে আমরা সেই কাজটাই করবো।’

প্রথম ইনিংসে বাংলাদেশ ৫৯০-এর বেশি রান করে তাদের হতাশায় ফেলে দিয়েছিল সফরকারীরা। এ প্রসঙ্গটি উল্লেখ করে ল্যাথাম বলেন, ‘এটি বিশাল একটি স্কোর যাতে আমাদের মধ্যে হতাশার সৃষ্টি হয়েছিল। আমরা যখন আমাদের প্রথম ইনিংস শেষ করি তখনও অতিথিদের কাছ থেকে ৫০ রানের বেশিতে পিছিয়ে ছিলাম। এটি ছিল আরও হতাশার। কিন্তু শেষ সেশনে তিনটি উইকেট ফেলে দিতে পারায় আমরা আবার দারুণভাবে ম্যাচে ফিরে এসেছি। কিন্তু এখনও পুরো একটি দিন পড়ে আছে। এরমাঝে অনেক কিছুই ঘটতে পারে।’

কিউই এই ওপেনার আরও বলেন, ‘বাংলাদেশ দল যখন একজন স্পিনারকে দিয়ে তাদের বোলিং আক্রমণ শুরু করে তখন আমরা বেশ অবাকই হয়েছিলাম। এরপরও আমি দীর্ঘ সময় উইকেটে টিকে থেকে দলকে ভালো সমর্থন দিতে পারায় খুব খুশি।’

বাংলাদেশ দলে আন্তর্জাতিকমানের স্পিনার থাকার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘তাদেরকে আমাদের দেখেশুনে খেলতে হয়েছে।’

উল্লেখ্য, ১৭৭ রান করার পর সাকিব আল হাসানের এলবিডব্লিউর ফাঁদে পড়ে সাজঘরে ফিরে যান টম ল্যাথাম।

/এফআইআর/

 

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম