ক্রাইস্টচার্চ টেস্টে নেই ইমরুল

ফজলুল বারী, ক্রাইস্টচার্চ থেকে
১৭ জানুয়ারি ২০১৭, ১৪:৫৩আপডেট : ১৭ জানুয়ারি ২০১৭, ১৬:৪৮

ক্রাইস্টচার্চ টেস্টে নেই ইমরুল ক্রাইস্টচার্চ টেস্ট খেলা হচ্ছে না বাংলাদেশের অন্যতম ওপেনিং ব্যাটসম্যান ইমরুল কায়েসের। মঙ্গলবার ক্রাইস্টচার্চে তার চোটের আলট্রাসনোগ্রাম করা হয়েছে। এতে ধরা পড়েছে যে ইমরুল গ্রেড-টু পর্যায়ের মাংশপেশীর চোটের শিকার। তার কিছু টিস্যু ছিঁড়ে গেছে। তাকে  দু’সপ্তাহের বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিসিবির একটি সূত্র তথ্যটি নিশ্চিত করেছে।

উল্লেখ্য, ওয়েলিংটন টেস্টের চতুর্থ দিনে বাংলাদেশের দ্বিতীয় ইনিংস শুরুর পর চোটের শিকার হয়ে মাঠ ছাড়েন ইমরুল। তার আগে মুশফিকের জায়গায় তিনি ১৪৮ দশমিক ২ ওভার কিপিং করেন। যেখানে দুর্দান্ত পাঁচটি ক্যাচ ধরে ইতিহাস গড়েন বদলি কিপার হিসেবে।  এমনকি টেস্টের শেষ দিনে দলের বিপর্যয়কর অবস্থায় ব্যাট করতে খুঁড়িয়ে মাঠে আসেন ইমরুল। যদিও রানের জন্যে দৌড়ানো তার পক্ষে সম্ভব ছিল না। এক জায়গায় দাঁড়িয়ে থেকে চার-ছক্কা মেরে দলের রান বাড়ানোর চেষ্টা করছিলেন। এর আগে মাউন্ড মাঙ্গানুইর শেষ টি-টোয়েন্টিতেও আঘাত পেয়েছিলেন।  সেটি গুরুতর না হওয়ায় আবার খেলাতে ফিরেছিলেন। কিন্তু এবার আর তার খেলা হচ্ছে ‍না ক্রাইস্টচার্চে।

মঙ্গলবার দুপুরে ক্রাইস্টচার্চ পৌঁছে বিমান বন্দরে নিজের চোট সম্পর্কে মিডিয়াকে বলেছিলেন, ‘আমি এখনও সবকিছু নিশ্চিত না। ক্রাইস্টচার্চে আমাকে ডাক্তার দেখানোর কথা। আরও এক দু’দিন না গেলে বলতে পারবো না আমি খেলতে পারবো কিনা। যদি খেলতে না পারি তাহলে খুব মিস করবো। কারণ ক্রাইস্টচার্চ আমার প্রিয় একটি ভেন্যু। এখানকার উইকেটে আমি ভালো খেলি। আগেও ভালো খেলেছি। যদি খেলতে না পারি, তাতে খুব খারাপ লাগবে।  দেখা যাক কী হয়।’

অতঃপর ক্রাইস্টচার্চে ডাক্তার দেখানোর পর তাকে নিয়ে আশংকার বিষয়টিই সত্যি হলো। ইমরুলের জায়গায় ক্রাইস্টচার্চ টেস্টে এখন সৌম্য সরকারকে খেলানো হতে পারে।

/এফআইআর/

 

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম