অস্ট্রেলিয়ার পরামর্শক পানেসার

স্পোর্টস ডেস্ক
১৭ জানুয়ারি ২০১৭, ১৭:২২আপডেট : ১৭ জানুয়ারি ২০১৭, ১৭:২৪

অস্ট্রেলিয়ার পরামর্শক পানেসার

সাবেক ইংলিশ স্পিনার মন্টি পানেসারকে পরামর্শক হিসেবে বেছে নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।  ৩৪ বছর বয়সী এই স্পিনারকে বেছে নেওয়া কারণও আছে। তিনবার ভারত সফর করে এখানকার কন্ডিশনে সফল ছিলেন এই স্পিনার।

সম্প্রতি উপমহাদেশের কন্ডিশনে নাস্তানাবুদই হয়েছে অস্ট্রেলিয়া। যার প্রমাণ অস্ট্রেলিয়ার গত বছরে হওয়া শ্রীলঙ্কা সফর। টেস্টে নাকানিচুবানিই খেয়েছে অসিরা। ভারত সফরে যাতে তেমনটি না হয় সেই লক্ষ্যে সাবেক ইংলিশ স্পিনার মন্টি পানেসারকে পরামর্শক হিসেবে বেছে নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

৩৪ বছর বয়সী এই স্পিনারকে বেছে নেওয়া কারণও আছে। তিনবার ভারত সফর করে এখানকার কন্ডিশনে সফল ছিলেন এই স্পিনার। নিয়েছেন ১৭ উইকেট। এমনকি ২০১২ সালে ওই সময় ২-১ ব্যবধানে সিরিজ জিতে ইংল্যান্ড। যেখানে ভূমিকা ছিল এই স্পিনারের।

তাই পানেসার ভারত সফরের আগে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান ও স্পিনারদের সঙ্গে কাজ করবেন। অভিজ্ঞতার ঝুলি থেকে কৌশল বলে দেবেন শিষ্যদের। ভারতে চার ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে ২৩ ফেব্রুয়ারি।  

/এফআইআর/

সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি