কোহলির চেয়ে শচীন বেশি ভালো: ইউসুফ

স্পোর্টস ডেস্ক
১৮ জানুয়ারি ২০১৭, ১৩:১৪আপডেট : ১৮ জানুয়ারি ২০১৭, ১৩:১৮

কোহলি ও শচীন বিরাট কোহলির পারফরম্যান্স বিস্ময়ে অভিভূত হওয়ার মতো। কিন্তু ভারতের বর্তমান অধিনায়কের চেয়ে শচীন টেন্ডুলকারকে সেরা পারফরমার মানেন সাবেক পাকিস্তানি ব্যাটসম্যান।

ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক কোহলির, সেই হিসাবে ৮ বছরের অভিজ্ঞতা। সাবেক গ্রেট শচীনের ২৪ বছরের অভিজ্ঞতার তুলনায় সময়টা খুবই কম। কিন্তু এরই মধ্যে তিনি ব্যাট হাতে দুরন্ত-দুর্বার পারফরমারের পরিচয় দিয়েছেন। ভারতের জীবন্ত কিংবদন্তির সঙ্গে প্রায় সময়ই তুলনা করা হচ্ছে ২৮ বছর বয়সীকে। এমনটা চলতে থাকলে কোহলি ধরে ফেলবেন শচীনকে কিংবা ছাড়িয়েও যেতে পারেন- এমন ধারণা তৈরি হয়েছে অনেকের মধ্যে। তবে মোহাম্মদ ইউসুফের মতে শচীন শচীনই।

এক সাক্ষাতকারে পিটিআইর কাছে এ দাবির পেছনে যুক্তি তুলে ধরলেন পাকিস্তানের সাবেক ব্যাটসম্যান, ‘কোহলির ভূমিকাকে কোনোভাবে পিছিয়ে রাখছি না। সে চমৎকার প্রতিভা। কিন্তু আমি শচীনকে অনেক বেশি এগিয়ে রাখব। কারণ অন্য এক যুগে সে খেলেছে; সেরা দল, ফাস্ট বোলার ও স্পিনারদের বিপক্ষে তাকে খেলতে হয়েছিল।’

অতীতের সঙ্গে বর্তমান খেলোয়াড়দের গুণমানের বেশ ফারাক মনে করছেন ইউসুফ, ‘আজকাল খেলোয়াড়দের গুণমান একই রকম নয়, যেমনটা ছিল ৯০ এর দশকে ও ২০১১ সাল পর্যন্ত। ২০১১ সালের বিশ্বকাপের পর থেকে মান নেমে গেছে। শচীন ছিল একজন বিশ্বমানের খেলোয়াড়। আর এটা প্রমাণিত হয় সব ধরনের কন্ডিশনে সব ফরম্যাটে শক্তিশালী দলগুলোর বিপক্ষে তার রান ও শতকের সংখ্যা দিয়ে।’ ২৮৮টি ওয়ানডে খেলা পাকিস্তানের সাবেক ব্যাটসম্যান আরও যোগ করেছেন, ‘আমি শচীনের বিরুদ্ধে অনেক খেলেছি। সে অসাধারণ ছিল। অনেকবার ম্যাচজয়ী ইনিংস খেলেছে সে। আমি মনে করি না কোহলি একই মানের বোলার বা প্রতিপক্ষকে মোকাবিলা করছে।’ সূত্র- পিটিআই

/এফএইচএম/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম