ক্রাইস্টচার্চে বাংলাদেশ ভক্ত ‘দুই ভিনদেশি’

ফজলুল বারী, ক্রাইস্টচার্চ থেকে
২০ জানুয়ারি ২০১৭, ১২:০৩আপডেট : ২০ জানুয়ারি ২০১৭, ১৬:০৮

ক্রাইস্টচার্চে বাংলাদেশ ভক্ত ‘দুই ভিনদেশি’ বাংলাদেশের রানে রানে করতালিতে উল্লাস প্রকাশ করছিলেন অ্যালাক্স আর আর্থার। আর উইকেটের পতনে স্বজনের কষ্টের প্রতিক্রিয়া দেখাচ্ছিলেন উফ,আহ শব্দে! হ্যাগলি ওভাল ক্রিকেট গ্রাউন্ডের মাঠে শুক্রবার সকালে সবার আগে বাংলাদেশ দলের জার্সি পরে এসেছিলেন ভিনদেশি এই অ্যালাক্স আর আর্থার। তাদের সঙ্গে কথায় পাওয়া গেলো চমৎকার এক গল্প। এই দুই ক্রিকেট প্রেমিক বন্ধু বাংলাদেশের খেলাটি দেখতে মেলবোর্ন থেকে ক্রাইস্টচার্চ এসেছেন! আর তাদের এই এতদূর আসার গল্পটা আরও মজার।

গত বিশ্বকাপ ক্রিকেটের সময় মেলবোর্নের এমসিজিতে তারা বাংলাদেশ-ভারতের ম্যাচটি দেখেছেন।  বাংলাদেশের লাখ লাখ ক্রিকেট ভক্তের মতো তারাও মনে করেন মেলবোর্নের সেই ম্যাচে বাংলাদেশের সঙ্গে ভীষণ অন্যায় করা হয়েছে। অন্যায় সিদ্ধান্তে মাঠে বাংলাদেশ দলের মনোবল ভেঙে দেন আম্পায়াররা। এরপর থেকে তারা যেখানে বাংলাদেশের খেলা হয় সেখানেই ছুটে যান। সিডনিতে ভালোবাসার দলের প্রস্তুতির ম্যাচ দুটিও দেখেছেন। ডিসেম্বর-জানুয়ারি মাসের কাজের চাপের কারণে তারা এতদিন বাংলাদেশ দলের অনেক খেলা নিউজিল্যান্ডের মাঠে বসে দেখতে পারেননি। কিন্তু টিভিতে খেলাগুলো দেখেছেন। আর শেষ টেস্ট দেখতে চলে এসেছেন ক্রাইস্টচার্চ।

এই দুই বন্ধু ওয়ানডে, টি-টোয়েন্টির চাইতে পছন্দ করেন টেস্ট ম্যাচ। বললেন, ‘এটিই আসল ক্রিকেট।’ বাংলাদেশ দলের ক্যাপ্টেন মুশফিক, অন্যতম ওপেনার ইমরুল, ওয়ান ডাউনের মমিনুলের চোটের সর্বশেষ অবস্থা জানতে চাইলেন এই দুই ভিক্টোরিয়ান। স্বজনের মতো করে বললেন, ‘তারা খুব ভালো ক্রিকেট খেলছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে চোটে পড়লে কী আর করা।’

ক্রাইস্টচার্চে বাংলাদেশ ভক্ত ‘দুই ভিনদেশি’ এই রোদ এই মেঘলা ছায়ার হ্যাগলি ওভাল ক্রিকেট গ্রাউন্ডে টেস্ট অভিষেক হয়েছে নুরুল হাসান সোহান ও নাজমুল হোসেন শান্ত’র। আর্থার মনে করিয়ে দেন সিডনির অলিম্পিক পার্কের প্রস্তুতি ম্যাচে সিডনি থান্ডারের বিরুদ্ধে ভালো রান করেছিলেন নুরুল। রুবেল ম্যাচে ফিরে আসায় তারা আনন্দ প্রকাশ করেন। বাংলাদেশ দলের এই দুই বিদেশি ভক্ত বন্ধুর বাংলাদেশ দলের ক্রিকেট নিয়ে এমন খুঁটিনাটি গল্প শুনতে ভালোই লেগেছে। নিজের টি-শার্টের পেছনটা বের করে দেখান অ্যালাক্স। মেইড ইন বাংলাদেশ। বললেন, ‘আমাদের শপিং মলগুলো থেকে বাংলাদেশের এসব পোশাকই আমরা কিনি-পরি। এগুলো আরামদায়ক এবং সস্তা।’

/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম