ফের ধাক্কা খাচ্ছে ভারতীয় ক্রিকেট সংস্কার

স্পোর্টস ডেস্ক
২১ জানুয়ারি ২০১৭, ১৯:৪৫আপডেট : ২১ জানুয়ারি ২০১৭, ১৯:৫৪

ফের ধাক্কা খাচ্ছে ভারতীয় ক্রিকেটের ‘সংস্কার’ ভারতীয় ক্রিকেটে ফের ধাক্কা খেলো লোধা প্যানেলের সংস্কার। কারণ লোধা প্যানেলের বিরুদ্ধে উচ্চ কণ্ঠ হয়েছেন দেশটির অ্যাটর্নি জেনারেল মুকুল রোহাতগি। ইতোমধ্যেই প্যানেলের সংস্কারে আনা পরিবর্তন নিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন সরকারীভাবে চালিত তিন সংস্থার (রেলওয়ে, সার্ভিস, অল ইন্ডিয়া ইউনির্ভাসিটি) এই প্রতিনিধিত্বকারী।

স্বাভাবিকভাবে অ্যাটর্নি জেনারেলের তেতে উঠার কারণও আছে। কী সেই কারণ? লোধা প্যানেলের সংস্কারে এই তিন সংস্থার মর্যাদাকে পূর্ণ সদস্য থেকে নামিয়ে সহযোগী সদস্যে রূপান্তরিত করা হয়েছে। এমনকি বিসিসিআই-এ ভোট দেওয়ার ক্ষমতাও রাখা হয়নি।

এই অবস্থায় অ্যাটর্নি জেনারেল কোর্টে দাঁড়িয়ে প্রশ্ন তুলেছেন এসব নিয়ে, ‘আদালত আমাদের না জানিয়ে এসব করেছে। আর এটা করার অধিকার কি এই আদালতের রয়েছে?’

এসময় লোধা প্যানেলের সংস্কার নিয়ে পুনর্বিবেচনার কথা বলেছেন তিনি।  যদিও ২৪ জানুয়ারি পরবর্তী শুনানিতে তার বক্তব্য বিস্তারিতভাবে শোনা হবে বলে জানানো হয়েছে। ওই দিনই বিসিসিআই-এর পরিচালনা কমিটি ঘোষণা হওয়ার কথা। কিন্তু এই অবস্থায় নতুন করে বিতর্ক শুরু হওয়া ফের ধাক্কা খাচ্ছে এই সংস্কার। ফলে বাতিল হয়ে যাওয়া ক্রিকেট প্রশাসকরা আশার আলো দেখতে শুরু করেছেন! এই অবস্থায় ক্রিকেট প্রশাসনে আমূল সংস্কারের যে প্রবল সম্ভাবনা তৈরি হয়েছিল, তা হয়তো ফের ধাক্কা খেতে পারে!

 /এফআইআর/

সম্পর্কিত
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী