র‌্যাংকিংয়ে আগের সেরাকেও পেছনে ফেললেন সাকিব

স্পোর্টস ডেস্ক
২৪ জানুয়ারি ২০১৭, ১২:৪৩আপডেট : ২৪ জানুয়ারি ২০১৭, ১৩:১১

র‌্যাংকিংয়ে আগের সেরাকেও পেছনে ফেললেন সাকিব টেস্টে ব্যাটসম্যানদের র‌্যাংকিংয়ে ক্যারিয়ার সেরা র‌্যাংকিং পেয়েছেন সাকিব আল হাসান। দ্বিতীয় টেস্টে ৫৯ রানের ইনিংস খেলে র‌্যাংকিংয়ে আগের সেরাকেও পেছনে ফেলেছেন বাঁহাতি এই অলরাউন্ডার। একধাপ এগিয়ে জায়গা করে নিয়েছেন ২২ নম্বরে।

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে ক্যারিয়ার সেরা ২১৭ রানের ইনিংস খেলেই ব্যাটিংয়ে ২৩ নম্বর র‌্যাংকিং পেয়েছিলেন সাকিব আল হাসান। যা ছিল তার ক্যারিয়ার সেরা অর্জন। দ্বিতীয় টেস্টেও ৫৯ রানের ইনিংস খেলে র‌্যাংকিংয়ে আগের সেরাকেও পেছনে ফেলেছেন বাঁহাতি এই অলরাউন্ডার। একধাপ এগিয়ে জায়গা করে নিয়েছেন ২২ নম্বরে।

নিউজিল্যান্ডের বিপক্ষে দলীয়ভাবে বাজে পারফরম্যান্স করলেও ব্যক্তিগত নৈপুণ্যে জ্বলজ্বল করছেন বাংলাদেশের তারকারা। বিশেষ করে টেস্ট অলরাউন্ডারদের র‌্যাংকিংয়ে আগের দ্বিতীয় অবস্থানে থাকলেও ক্যারিয়ার সেরা রেটিং অর্জন করেছেন সাকিব। ক্রাইস্টচার্চে ব্যাটিংয়ের পাশাপাশি ৪ উইকেট নিয়ে ৪৪৩ রেটিং পয়েন্ট অর্জন বিশ্বসেরা এই অলরাউন্ডার। বোলারদের র‌্যাংকিংয়েও এগিয়েছেন সাকিব। এক ধাপ এগিয়ে রয়েছেন ১৪ নম্বরে।

সাকিবের মতো এগিয়েছেন পেসার কামরুল ইসলাম রাব্বী। নতুন এই পেসার ১৪ ধাপ এগিয়ে রয়েছেন ৮৫ নম্বরে। ব্যাটিংয়ে এগিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদও। ৪ ধাপ এগিয়ে জায়গা করে নিয়েছেন ৫০ তম নম্বরে।

সাকিব আল হাসানের মতো ক্যারিয়ার সেরা র‌্যাংকিং পেয়েছেন নিউজিল্যান্ডের টম ল্যাথাম। ব্যাটসম্যানদের র‌্যাংকিংয়ে ৫ ধাপ এগিয়ে জায়গা করে নিয়েছেন ২৬ নম্বরে।

/এফআইআর/ ‍    

সম্পর্কিত
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান