বড় জয়ে শুরু ইউল্যাবের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জানুয়ারি ২০১৭, ১৭:৫৮আপডেট : ২৪ জানুয়ারি ২০১৭, ১৮:০৮

বড় জয়ে শুরু ইউল্যাবের দশম ইউল্যাব ফেয়ার প্লে ক্রিকেটে রাজকীয় সূচনা করেছে শিরোপাধারী ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)। আজ ইউল্যাবের নিজস্ব ক্যাম্পাসের ক্রিকেট মাঠে এবারের আসরের উদ্বোধনী ম্যাচে তারা ৯১ রানে হারিয়ে দেয় ব্র্যাক বিশ্ববিদ্যালয়কে।

টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ২০৬ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় ইউল্যাব। পরে বল হাতে ব্র্যাক বিশ্ববিদ্যালয়কে ১১৫ রানে অলআউট করে দেয় গতবারের চ্যাম্পিয়নরা।

দুর্দান্ত এক ইনিংস খেলেছেন ইউল্যাব অধিনায়ক হাসানুজ্জামান। ২৯ বলে ৮ চার ও ৩ ছক্কায় ৫৯ রান করে দলকে দিয়ে যান বড় সংগ্রহের ভিত। সমান তালে পাল্লা দিয়েছেন ওয়ান ডাউনে নামা জেসি, তিনি খেলেছেন হার না মানা ৫৯ রানের ইনিংস। ৪০ বলের ইনিংসটি সাজিয়েছেন তিনি ৯ চার ও একটি ছক্কায়। আরেক ওপেনার অভিক ২১ রান ও রাশিদুল করেন ৪১ রান।

ব্র্যাক ওপেনার নাফিসের ৪২ বলে ছয়টি চারে ৩৯ রানই ছিল তার দলের সর্বাধিক সংগ্রহ। ওয়ান ডাউনে শাকিল ২৭ ও টেল এন্ডে আসিফ ১১ রান করলে ১০০’র কোটা পেরোয় ব্র্যাক। ব্যাট হাতে ঝলসে ওঠার পর বল হাতেও বিধ্বংসী হয়ে ওঠেন জেসি। ২৮ রানে ৪ উইকেট নেন তিনি। আসিফ নেন ১০ রানে ২ উইকেট।

বুধবার দুটি খেলায় মুখোমুখি হবে ইউনিভাসির্টি অব এশিয়া প্যাসিফিক-নর্থ সাউথ এবং ইস্টার্ন  ইউনিভার্সিটি-সাউথ ইস্ট ইউনিভার্সিটি।

/আরএম/কেআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম