নতুনদের প্রশংসায় পাপন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ জানুয়ারি ২০১৭, ২০:৪৭আপডেট : ২৪ জানুয়ারি ২০১৭, ২০:৫৩

নিউজিল্যান্ডেই টেস্ট অভিষেক হয়েছে তাসকিন আহমেদের নিউজিল্যান্ডে হতাশাজনক পারফরম্যান্সের পর সিনিয়রদের কাঠগড়ায় দাঁড় করালেও নতুন ক্রিকেটারদের প্রশংসায় ভাসিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

নিউজিল্যান্ডের টেস্ট সিরিজে অভিষেক হয়েছে চার ক্রিকেটারের। ওয়েলিংটন টেস্টে পেসার তাসকিন আহমেদ ও কামরুল ইসলাম রাব্বির অভিষেক হয়েছে। এছাড়া মমিনুল ও মুশফিকের ইনজুরিতে নাজমুল হোসেন শান্ত ও নুরুল হাসান সোহানের টেস্ট অভিষেক হয় ক্রাইস্টচার্চে।

কঠিন চাপেও নিজেদের প্রথম ম্যাচেই সামর্থ্য জানান দিয়েছেন তরুণ এই ক্রিকেটাররা। আর তাই তো মঙ্গলবার বিসিবি সভাপতির কণ্ঠে তাদের প্রশংসা, ‘নতুন বেশ কিছু ছেলেকে নেওয়া হয়েছিল দলে। এ ছাড়া নিউজিল্যান্ডে কেন বেশি ক্রিকেটার পাঠানো হলো, এটা নিয়েও প্রশ্ন উঠেছিল।’ সঙ্গে যোগ করলেন, ‘নুরুল, শান্ত, রাব্বি, তাসকিন আমাদের নতুন এই ছেলেগুলো সবাই খুব দুর্দান্ত। ওরা সাহস নিয়ে চেষ্টা করেছে। শেষ ম্যাচে রাব্বি ও তাসকিন অনেকক্ষণ ব্যাটিংও করেছে। তারা বুঝিয়েছে চাইলেই ব্যাটিং করা সম্ভব। শান্তর টেকনিক অনেক ভালো, রান করতে পারেনি হয়তো। তাসকিন ভালো করেছে।’

নতুনদের প্রশংসার মাঝে অভিজ্ঞদের ব্যর্থতার ছাপও ভেসে উঠল পাপনের চোখেমুখে, ‘আমাদের কিন্তু বোলিং ভালো ছিল এবং নতুন ছেলেরা ভালো করেছে। দূর্ভাগ্যবশত যাদের কাছ থেকে সবচেয়ে বেশি প্রত্যাশা করেছিলাম তারাই ব্যর্থ হয়েছে, তামিম-সাকিব-রিয়াদ। ওরা যেহেতু পারফরম করতে পারেনি, সেজন্যই আমাদের এই অবস্থা।’

/আরআই/কেআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম