ভারত সফরে যাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী মুমিনুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জানুয়ারি ২০১৭, ১৭:৩৭আপডেট : ২৫ জানুয়ারি ২০১৭, ১৭:৩৭

মুমিনুল হক ওয়েলিংটন টেস্টে খেলতে নেমে পাঁজরের ইনজুরিতে পড়ে আগেভাগে দেশে ফিরতে হয়েছে মুমিনুলকে। বুধবার বিসিবির চিকিৎসক দেবাশিষ চৌধুরিকে দেখিয়েছেন চোটের বর্তমান অবস্থা। যদিও আগামী সপ্তাহে ফিটনেসের সার্টিফিকেট পেলেই মিলেবে ভারত যাওয়ার টিকিট।

মুমিনুল বলেছেন, ‘এখন আগের চেয়ে ব্যথা কিছুটা কম। আশা করি যাওয়ার আগেই ঠিক হয়ে যাবে। যাওয়ার আগে ফিটনেস টেস্ট দেব। যদি ওখানে পাস করি, ইনশাল্লাহ ভারতে যাব।’

নিউজিল্যান্ডে পেসারদের রাজত্ব চললে ভারতে কিন্তু তা নয়। সেখানে স্পিনারাই রাজা। অল্প সময়ের মধ্যে পুরো কন্ডিশন পরিবর্তন হয়ে গেলে পারফম্যান্সে কতটা প্রভাব পড়তে পারে। এমন প্রশ্নে মুমিনুল বলেছেন, ‘ওভাবে এখনও চিন্তা করিনি। আমরাতো পুরো প্রস্তুতি নিয়েই যাব। স্পিন, পেস দুটোই। ব্যক্তিগতভাবে এখন অল্প সময়ের মধ্যে নিজেকে যত দ্রুত সম্ভব মানিয়ে নিতে হবে।’

তিনি আরও যোগ করে বলেছেন, ‘নিউজিল্যান্ড সফরে যা পারিনি চেষ্টা করব ভারত সফরে সেসব করে দেখাতে। চেষ্টা করব বড় ইনিংস খেলতে।’

/আরআই/এফএইচএম/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম