ছন্দটা ধরে রাখতে চান সাইফ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জানুয়ারি ২০১৭, ১৯:২৭আপডেট : ২৫ জানুয়ারি ২০১৭, ১৯:৪০

সাইফ হাসান শনিবার থেকে শুরু হবে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) পঞ্চম আসর। এই আসরে যুব দলের অধিনায়ক সাইফ হাসান খেলবেন ওয়ালটন সেন্ট্রাল জোনের হয়ে। ইতিমধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছেন তিনি।

বিসিএলের চলতি আসরে জাতীয় লিগের ফর্মটা ধরে রাখতে চান তরুণ এই টপ অর্ডার ব্যাটসম্যান। জাতীয় লিগে ৫ ম্যাচে দুই সেঞ্চুরিতে ৩৬২ রান করেছেন ১৮ বছর বয়সী এই ক্রিকেটার। এই বয়সেই পেয়ে গেছেন ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি।

বুধবার অনুশীলন শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সাইফ নিজের পরিকল্পনা ভাগাভাগি করেছেন এভাবে, ‘এনসিএলটা খুব ভালো কেটেছে। একটা ডাবল সেঞ্চুরির সঙ্গে সেঞ্চুরিও করেছি। এই ফর্মটা ধরে রাখতে পারলে ভবিষ্যতের জন্য খুব ভালো হবে। আমার সেই চেষ্টাই থাকবে।’

তিনি আরও যোগ করলেন, ‘অনূর্ধ্ব-১৯ এর বাইরে আমাদের জাতীয় লিগ, বাংলাদেশ ক্রিকেট লিগ, ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ ছাড়া আর কোনও খেলা থাকে না। আমার জন্য প্রতিটি ম্যাচ গুরুত্বপূর্ণ। ভালো করতে পারলে আমার জন্য খুব ভালো হবে।’

সাইফ বড় দৈর্ঘ্যের ক্রিকেট উপভোগ করেন বলে জানালেন, ‘বড় দৈর্ঘ্যের ক্রিকেট অবশ্যই উপভোগ করি। যদি আপনার টেম্পারমেন্ট ভালো থাকে, আপনার ধৈর্য্য ভালো থাকে আপনি ভালো খেলবেন। এখানে সময় নেওয়া যায়, সময় নেওয়ার সুযোগটা থাকেও। সীমিত ওভারের ক্রিকেটে সময় খুব কম থাকে। বড় দৈর্ঘ্যের ক্রিকেটে এটা আমাকে খুব সহায়তা করে।’

ছন্দটা ধরে রাখতে চান সাইফ সর্বশেষ আসরের চ্যাম্পিয়ন ওয়ালটন সেন্ট্রাল জোনের এবারও লক্ষ্য শিরোপা। ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করা ওয়ালটনের সবচেয়ে তরুণ খেলোয়াড় সাইফ। প্রস্তুতি নিয়ে তিনি বলেছেন, ‘আমাদের প্রস্তুতি খুব ভালো হচ্ছে। অন্য দলগুলো কেবল অনুশীলন শুরু করেছে, আমরা কয়েকদিন ধরে অনুশীলন করছি। নিজেও আলাদাভাবে অনুশীলন করছি। সব মিলিয়ে প্রস্তুতি খুব ভালো, এখন মাঠে কেমন পারফরম করি সেটাই দেখার।’

দলের ব্যাটিং বিভাগ শক্তিশালী উল্লেখ্য করে সাইফ বলেছেন, ‘চারবারের মধ্যে দুইবার চ্যাম্পিয়ন হয়েছে। আমাদের ব্যাটিং খুব ভালো। সবাই পারফরমার। পেসারা খুব ভালো। স্পিনে রুবেল ভাই আছেন। দল সব মিলিয়ে খুব ভালো। এদের মধ্যে যদি আমিও পারফরম করতে পারি, খুব ভালো হবে।’

/আরআই/কেআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম