দেশে ফিরলেন সাকিব-তামিমরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জানুয়ারি ২০১৭, ২৩:০০আপডেট : ২৫ জানুয়ারি ২০১৭, ২৩:০১

দেশে ফিরলেন সাকিব-তামিমরা বুধবার সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ক্রাইস্টচার্চ থেকে অকল্যান্ড হয়ে রাত ১০টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় বাংলাদেশ দল।

নিউজিল্যান্ডে এক মাসের সফর শেষ করে বুধবার রাতে দেশে ফিরেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। শুরুতে অস্ট্রেলিয়ায় প্রস্তুতি ক্যাম্পে অংশ নিয়েছিলেন ২৩ জনের দল। এরপর হাথুরুসিংহের দল কিউইদের মাঠে তিনটি ওয়ানডে, তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট ম্যাচ খেলেছে। অবশ্য সীমিত ওভার ক্রিকেট খেলেই দেশে ফিরে আসেন বেশ কয়েকজন ক্রিকেটার।

কোচিং স্টাফদের মধ্যে কেবলমাত্র পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ দলের সঙ্গে ফিরেছেন। প্রধান কোচ চান্দিকা হাথুরুসিংহে ও ট্রেনার মারিও ভিল্লাভারায়ন দলের সঙ্গে আসেননি। ছুটি কাটিয়ে ভারত সফরের আগেই দলের সঙ্গে যোগ দেবেন তারা।

অন্যদিকে ইনজুরির কারণে মুশফিকুর রহিম, ইমরুল কায়েস ও মুমিনুল হক দেশে ফিরেছেন সপ্তাহখানেক আগেই। আর টেস্ট শুরু হওয়ার আগে ফিরে এসেছেন সীমিত ওভারের সিরিজে খেলা বেশ কয়েকজন ক্রিকেটার।

দেশে ফিরে অবশ্য খুব বেশি সময় পাবেন না তারা। আগামী ২ ফেব্রুয়ারি একটি টেস্ট খেলতে ভারত সফরে যাবে বাংলাদেশ। সেই সফরকে সামনে রেখে আগামী ৩০ জানুয়ারি প্রাথমিক দলে ডাক পাওয়া সব ক্রিকেটার অনুশীলনে করবেন। আগামী ৯ ফেব্রুয়ারি ভারতের হায়দরাবাদে ভারতের বিপক্ষে টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ।

/আরআই/কেআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম