নিউজিল্যান্ডের ভুলগুলো শোধরানোর প্রত্যয় তামিমের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জানুয়ারি ২০১৭, ১৭:০১আপডেট : ২৬ জানুয়ারি ২০১৭, ১৭:০১

তামিম ইকবাল আগামী মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যাবে বাংলাদেশ। তার আগে অবশ্য একটি টেস্ট খেলতে ভারত সফর করবে মুশফিকু রহিমের দল। আর ভারত ও শ্রীলঙ্কার এ সফরে ভালো করার প্রত্যাশা বাংলাদেশের। এজন্য নিউজিল্যান্ড সিরিজের ভুলগুলো শোধরানোর দৃঢ় প্রত্যয় তামিমের কণ্ঠে।

বুধবার রাতে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। বিমানবন্দরে নেমে ক্রাইস্টচার্চ টেস্টে অধিনায়কের দায়িত্ব পালন করা তামিম সংবাদ মাধ্যমের মুখোমুখি হন। সেখানেই তিনি ভুলগুলো নিয়ে দ্রুত আলোচনা করে সামনের সিরিজে ভালো কিছু করার প্রত্যয় ব্যক্ত করে বলেছেন, ‘নিউজিল্যান্ডে আমাদের খুব ভালো সময় যায়নি। আমরা একটি ম্যাচও জিততে পারিনি। এখন ওটা নিয়ে পড়ে থাকলে চলবে না। ভুলগুলো শোধরানোই জরুরি। কেন না দুই সপ্তাহের মধ্যে আমাদের আবারও ম্যাচ খেলতে হবে। তারপর বড় একটা সিরিজ আছে শ্রীলঙ্কার সঙ্গে। আমরা যেসব ভুল করেছি, সেগুলো ভারতের বিপক্ষে ম্যাচের আগে বসে ঠিক করে ফেলব।’

নিজেদের সামর্থ্যমতো ক্রিকেট খেলতে না পারার কারণেই নিউজিল্যান্ডের বিপক্ষে ভালো ফল আসেনি মনে করেন বাংলাদেশ মারকুটে এই ওপেনার, ‘আমরা ভালো খেলিনি বলেই আমাদের পক্ষে ফল আসেনি। ভালো খেললে ফল ভালো আসবে, নয়তো কখনোই নিজেদের অনুকূলে আসবে না। আবারও বলছি নিউজিল্যান্ড সিরিজে আমরা যে ভুলগুলো করেছি, সেগুলো বের করে শোধরাতে হবে। যাতে একই ভুল বার বার না হয় সেই চেষ্টা করতে হবে।’

/আরআই/এফএইচএম/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম