ইশারায় মিসবাহকে অধিনায়কত্ব ছাড়তে বললেন ইনজামাম

স্পোর্টস ডেস্ক
২৮ জানুয়ারি ২০১৭, ১৫:৩৪আপডেট : ২৮ জানুয়ারি ২০১৭, ১৫:৩৪

মিসবাহ উল হক পাকিস্তানের তিন ফরম্যাটেই একজন অধিনায়ক নির্বাচিত করার ডাক দিয়েছেন ইনজামাম উল হক। বোঝাই যাচ্ছে মিসবাহ উল হককে আর টেস্ট নেতৃত্বে দেখতে চান না তিনি। কারণ বর্তমান টেস্ট অধিনায়ক ওয়ানডে ও টি-টোয়েন্টি ছেড়েছেন কয়েক বছর আগেই।

পাকিস্তানের অন্যতম সফল টেস্ট অধিনায়ক মিসবাহ উল হক। দলকে তিনি নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে। বিশ্বকাপের পর ওয়ানডে থেকে অবসর নেওয়ার পর থেকে লাল বলের ক্রিকেটে উজ্জ্বল তিনি। দলের অন্যতম ভরসা হয়ে আছেন টেস্টে। বুড়িয়ে গেলেও নির্বাচকদের নজরের বাইরে পড়ার মতো অবস্থায় নেই তিনি। অবশ্য নিজে থেকেই অবসরের আভাস দিয়েছেন গত কয়েক সপ্তাহ ধরে। পাকিস্তান সুপার লিগের পরই চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন মিসবাহ। তবে ইশারায় তাকে অধিনায়কত্ব ছাড়ার কথা বলেছেন সাবেক অধিনায়ক ও বর্তমান নির্বাচক প্রধান ইনজামাম উল হক।

নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ায় দলের ভরাডুবি নিয়ে কথা বলতে গিয়ে ইনজামাম বলেছেন, ‘অধিনায়কত্ব সমস্যা নিয়ে আমি পিসিবিকে কোনও পরামর্শ দেইনি। কিন্তু আমি মনে করি সেই হবে সঠিক ব্যক্তি যে তিন ফরম্যাটে দলকে নেতৃত্ব দিতে পারবে।’ ভবিষ্যত নিয়ে সিদ্ধান্ত মিসবাহর উপর ছেড়ে দিয়েছেন তিনি, ‘মিসবাহ খুব বুদ্ধিমান এবং তার ভবিষ্যত নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে ভালো অবস্থানে আছে সে।’ সূত্র- ডন

/এফএইচএম/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম