দশম ইউল্যাব ফেয়ার প্লে কাপ আন্তঃবেসরকারি বিশ্ববিদ্যালয় ক্রিকেটের চতুর্থ দিনে শনিবার প্রথম ম্যাচে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের মুখোমুখি হয় স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ। দুপুরে ইস্টার্ন ইউনিভার্সিটির বিপক্ষে নামে গ্রীন ইউনিভার্সিটি অব বাংলাদেশ।
ইউল্যাবের মোহাম্মদপুরের নিজস্ব ক্রিকেট গ্রাউন্ডে টসে জিতে এশিয়া প্যাসিফিক প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানায় স্ট্যামফোর্ডকে। ৮ উইকেট হারিয়ে ১৪৫ রান সংগ্রহ করে স্ট্যামফোর্ড। দলের পক্ষে সাদ্দাম ৪৪ বলে ৫৪ রান করেন। ১৪৬ রানের টার্গেটে খেলতে নেমে ১৯ ওভার ১ বলে মাত্র ৯৩ রান করেই গুটিয়ে যায় এশিয়া প্যাসিফিক। ৫২ রানে জেতে স্ট্যামফোর্ড। ম্যাচ সেরা হন বিজয়ী দলের সাদ্দাম।
দিনের দ্বিতীয় ম্যাচে গ্রীন ইউনিভার্সিটি টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। তারা ৬ উইকেট হারিয়ে ১৫১ রান করে। দলের পক্ষে শিম্মন ৪২ বলে ৬৪ রান করেন l ২১ রানে ২৭ রান করেন সাইফুল, পাশাপাশি বল হাতে মাত্র ২৯ রান দিয়ে চার ইউকেট তুলে ম্যাচ সেরা হন। জবাবে ইস্টার্ন ১৪.৩ ওভারেই সব উইকেট হারিয়ে মাত্র ৬৮ রান করে।
/এফএইচএম/








