বৃষ্টিতে ভাসল নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়ার দ্বিতীয় ওয়ানডে

স্পোর্টস ডেস্ক
০২ ফেব্রুয়ারি ২০১৭, ১২:৩৮আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৭, ১২:৩৮

দ্বিতীয় ওয়ানডে পরিত্যক্ত হওয়ার পর মাঠে দুই অধিনায়ক কেন উইলিয়ামসন ও অ্যারন ফিঞ্চ স্থানীয় সময় দুপুর ২টায় বৃষ্টি থামলে আম্পায়াররা ৩৭ ওভার করে খেলার ঘোষণা দেন। কিন্তু আউটফিল্ড শুকনো না থাকায় আর খেলা হয়নি।

চ্যাপেল-হ্যাডলি ট্রফি পুনরুদ্ধারের হাতছানি ছিল নিউজিল্যান্ডের সামনে, আর সিরিজে টিকে থাকার লড়াই ছিল অস্ট্রেলিয়ার জন্য। বৃহস্পতিবার নেপিয়ারের ম্যাকলিন পার্কে দুই দলই জয়ের লক্ষ্যে মাঠে নামতে চেয়েছিল। কিন্তু বৃষ্টিতে ভাসল দ্বিতীয় ওয়ানডে।

একটি বলও মাঠে গড়ায়নি। ভেজা আউটফিল্ডের কারণে বাধ্য হয়ে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। তিন ম্যাচের সিরিজটি নির্ধারিত হবে আগামী রবিবার হ্যামিলটনে।

গত সোমবার অকল্যান্ডে ৬ রানে সিরিজের প্রথম ম্যাচ জেতে নিউজিল্যান্ড। আর একটি ম্যাচ জিতলে গত ডিসেম্বরে অস্ট্রেলিয়ার মাটিতে হারানো ট্রফিটি ফিরে পাবে তারা।

স্থানীয় সময় দুপুর ২টায় বৃষ্টি থামলে আম্পায়াররা ৩৭ ওভার করে খেলার ঘোষণা দেন। কিন্তু আউটফিল্ড শুকনো না থাকায় আর খেলা হয়নি। পাঁচ ঘণ্টা পর ম্যাচ পরিত্যক্ত করা হয়। সূত্র- এনডিটিভি

/এফএইচএম/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম