সিরিজ শেষ মিলারের

স্পোর্টস ডেস্ক
০২ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:১২আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:১৪

সিরিজ শেষ মিলারের উড়ছিলেন ডেভিড মিলার, ওয়ানডেতে সবশেষ তিন ইনিংসে তার সেঞ্চুরি দুটি। যার সবশেষটি করেছেন শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে। ডারবানের ওই ম্যাচটিই আবার দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যানকে ছিটকে দিয়েছে সিরিজ থেকে। আঙুলের চোটে শ্রীলঙ্কার বিপক্ষে আর খেলা হচ্ছে না মিলারের।

লঙ্কানদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় ডান হাতের কনিষ্ঠ আঙুলে আঘাত পান মিলার। ইনিংসের অষ্টম ওভারে ক্যাচ ধরতে ডাইভ দিলে পান আঘাত, যাতে মাঠ থেকে বেরিয়ে যেতে হয় তাকে। গোটা ম্যাচে আর মাঠে নামতে পারেননি এই ব্যাটসম্যান। শুধু ওই ম্যাচ নয়, এখন সিরিজের বাকি ম্যাচগুলোতেও খেলা হচ্ছে না মিলারের। তার আঙুলে সেলাই করতে হচ্ছে, যাতে মাঠের বাইরে থাকে হবে এক সপ্তাহ থেকে ১০ দিন।

ডারবানের ওয়ানডেতে মিলার খেলেছেন হার না মানা ১১৭ রানের ইনিংস। পঞ্চম উইকেটে ফাফ দু প্লেসিসের সঙ্গে তার গড়া ১১৭ রানে জুটিতেই বড় সংগ্রহ দাঁড় করে দক্ষিণ আফ্রিকা। ম্যাচটি ১২১ রানের বড় ব্যবধানে জিতে সিরিজে ২-০তে এগিয়ে গেছে স্বাগতিকরা।

দুর্দান্ত ছন্দে থাকা মিলারের বদলি হিসেবে কারও নাম ঘোষণা করেনি প্রোটিয়ারা। শ্রীলঙ্কার বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের বাকিটা খেলতে না পারলেও নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবেন তিনি। কিউইদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু ১৭ ফেব্রুয়ারি। ক্রিকইনফো

/কেআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম