প্রথমবার কোচিংয়ে ক্লার্ক

স্পোর্টস ডেস্ক
০৩ ফেব্রুয়ারি ২০১৭, ১২:৪৩আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৭, ১২:৪৩

মাইকেল ক্লার্ক শীর্ষ পর্যায়ে প্রথমবার কোচিংয়ে স্বাদ পেতে যাচ্ছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক। ক্যানবেরায় শ্রীলঙ্কার বিপক্ষে একটি টি-টোয়েন্টি ম্যাচে প্রাইম মিনিস্টার একাদশের দায়িত্বে থাকবেন তিনি।

২০১৫ সালের শেষদিকে অ্যাশেজ সিরিজের পর অবসর নেন ১১৫ টেস্ট খেলা ক্লার্ক। এরপর ধারাভাষ্যকক্ষে ও কয়েকটি ক্লাব ম্যাচ দিয়ে ক্রিকেটের সঙ্গে ছিলেন তিনি। এবার নতুন আরেকটি অধ্যায়।

অ্যাডাম ভোজেসের নেতৃত্বে থাকা দলটির কোচ হতে পেরে রোমাঞ্চিত ৩৫ বছর বয়সী। ক্লার্ক বলেছেন, ‘অভিজ্ঞ খেলোয়াড় ও কয়েকজন তরুণ প্রতিভাদের মিশেলে সত্যিকারের দারুণ একটি দল এটা। আমি মনে করি শ্রীলঙ্কার বিপক্ষে আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে পারব।’

ক্লার্ক দেশের মাটিতে লঙ্কানদের বিপক্ষে প্রাইম মিনিস্টার একাদশের কোচ হবেন। আর তার সাবেক সতীর্থ রিকি পন্টিং, জাস্টিন ল্যাঙ্গার ও জেসন গিলেস্পি শ্রীলঙ্কার বিপক্ষে অস্ট্রেলিয়ার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দায়িত্বে থাকবেন। সূত্র- ইউরোস্পোর্ট

/এফএইচএম/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম