শুধু প্রস্তুতি ম্যাচের জন্য বাংলাদেশ দলে রাহি

স্পোর্টস ডেস্ক
০৪ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:০১আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:০৫

আবু জায়েদ রাহি হায়দরাবাদে ভারতের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে গত বৃহস্পতিবার দেশ ছেড়েছিল বাংলাদেশ। মুশফিকুর রহিমের নেতৃত্বে ১৫ জনের দলটি উড়াল দেয় ঢাকা থেকে। এবার তাদের সঙ্গে যুক্ত হবেন আবু জায়েদ রাহি।

অবশ্য ২৩ বছর বয়সী এ পেসারের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের কোনও সুযোগ নেই। কারণ তাকে শুধুমাত্র দুইদিনের প্রস্তুতি ম্যাচের জন্য দলে রাখা হয়েছে। রবিবার হায়দরাবাদে ভারত ‘এ’ দলের বিপক্ষে হবে এ ঘাম ঝরানো ম্যাচ।

দলের ১৬তম সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে রাহিকে। সাম্প্রতিক পারফরম্যান্স ও বোলিং সামর্থ্য দিয়েই নির্বাচকদের নজর কেড়েছেন পেসার। যার স্বীকৃতি মিলল প্রস্তুতি ম্যাচে ডাক পেয়ে।

বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে বেশ পরিচিত মুখ রাহি। সিলেট বিভাগ ও ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের হয়ে খেলেন তিনি। প্রথম শ্রেণীর গত চার ম্যাচে ৩১ উইকেট নেন, যার মধ্যে টানা চারবার পাঁচ উইকেট। এরইমধ্যে ৫০টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলে ২৬.৫১ গড়ে নিয়েছেন ১৫৬ উইকেট। সূত্র- বিসিবি

/এফএইচএম/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম