কুমিল্লায় স্টেডিয়াম বানানোর পরিকল্পনা ভিক্টোরিয়ান্সের

স্পোর্টস ডেস্ক
০৪ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:৩০আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:৩৯

ফেসবুকে অফিসিয়াল ঘোষণা

ঘরের দর্শকদের সামনে খেলার বাসনা থেকে নিজ শহরে একটি স্টেডিয়াম তৈরির ঘোষণা দিল বাংলাদেশ প্রিমিয়ার লিগের সাবেক চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। আগামী মৌসুমেই এ স্টেডিয়ামের উদ্বোধন করতে চায় তারা।

শুধু ঘরের দর্শকদের জন্যই নয়, এ প্রতিযোগিতাটি আরও উত্তেজনাপূর্ণ করতেই নতুন স্টেডিয়াম তৈরির পরিকল্পনা করেছে ফ্র্যাঞ্চাইজিটি। তারা আরও জানায়, শহরে নতুন স্টেডিয়াম তৈরির জন্য সব ধরনের আনুষ্ঠানিকতা সারতে কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থাকে আদেশ দিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মোস্তফা কামাল।

শনিবার নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে ভক্তদের উদ্দেশ্যে এসব তথ্য জানান ভিক্টোরিয়ান্সের কর্মকর্তারা। সেখানে তারা আরও লিখেছেন- প্রস্তাবিত ক্রিকেট স্টেডিয়ামটি হবে প্রায় ২০ হাজার দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন।

স্টেডিয়াম তৈরি করতে বিভাগীয় ক্রীড়া সংস্থাকে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন পরিকল্পনামন্ত্রী। উল্লেখ্য যে মোস্তফা কামালের মেয়ে নাফিসা কামাল ফ্র্যাঞ্চাইজিটির চেয়ারপার্সন। সূত্র- কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ফেসবুক পেজ

/এফএইচএম/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক