দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ দক্ষিণ আফ্রিকার

স্পোর্টস ডেস্ক
০৫ ফেব্রুয়ারি ২০১৭, ০১:০৬আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৭, ০১:৫৭

দলকে জেতানোর পথে ডি ভিলিয়ার্সের একটি কাট শট টানা তৃতীয় ম্যাচ ব্যাটিং ধসের মুখোমুখি হলো শ্রীলঙ্কা। পরিণতিতে আরেকবার বড় ব্যবধানে হারল তারা। জোহানেসবার্গে শনিবার ৭ উইকেটে জিতে দুই ম্যাচ হাতে রেখেই ওয়ানডে সিরিজ নিশ্চিত করল দক্ষিণ আফ্রিকা।

টস জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ে পাঠিয়ে কিছুটা হতাশ হয়েছিল দক্ষিণ আফ্রিকা। সফরকারীদের উদ্বোধনী জুটি ভাঙতে ১২ ওভার সময় লেগেছে তাদের। উপুল থারাঙ্গা ও নিরোশান ডিকওয়েলার ৬০ রানের জুটিটি ভাঙার পর প্রোটিয়া বোলাররা নিয়মিত উদযাপন করতে থাকে। বিনা উইকেটে ৬০ রান করা লঙ্কানরা সবগুলো উইকেট হারায় ১০৩ রানের ব্যবধানে। অধিনায়ক উপুল থারাঙ্গা ৩১ ও ডিকওয়েলা ইনিংস সর্বোচ্চ ৭৪ রান করেন।

দুই ওপেনার ছাড়া দুই অঙ্কের ঘরে রান করেন ধনঞ্জয় ডি সিলভা (১৬) ও সাচিথ পাথিরানা (১৮)। শ্রীলঙ্কার ১৬৩ রানের ইনিংস শেষ হয় ৩৯.২ ওভারে। 

দক্ষিণ আফ্রিকার সবচেয়ে সফল বোলার ছিলেন ডোয়াইন প্রিটোরিয়াস। ৭ ওভারে ১৯ রান দিয়ে তিনি নেন ৩ উইকেট, ম্যাচসেরাও হন তিনি। এছাড়া দুটি করে উইকেট নেন কাগিসো রাবাদা, ইমরান তাহির ও আন্দাইল ফেলুকভায়ো।

লক্ষ্যে নেমে শুরুতে হোঁচট খায় প্রোটিয়ারা। ‘লিস্ট এ’ ম্যাচে কেবলই অভিষেক হওয়া লাহিরু কুমারা তার দ্বিতীয় ওভারে কুইন্টন ডি কক ব্যক্তিগত ৮ রানে সাজঘরের পথ ধরেন। ফাফ ডু প্লেসিস তার শততম ওয়ানডে ম্যাচের ইনিংস লম্বা করতে পারেননি। আরেক নবাগত লাহিরু মদুশানকার কাছে তিনি উইকেট হারান ২৪ রানে। ৩৪ রানে রান আউট হন হাশিম আমলা।

এর পর কোনও উইকেট হারাতে হয়নি স্বাগতিকদের। জেপি ডুমিনির সঙ্গে অপরাজিত ৭২ রানের জুটি গড়ে দলকে জয়ের বন্দরে নিয়ে যান এবি ডি ভিলিয়ার্স। ৬১ বলে ৬০ রানে অপরাজিত ছিলেন ডি ভিলিয়ার্স। অপর প্রান্তে ২৮ রানে টিকে ছিলেন ডুমিনি। মাত্র ৩২ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৬৪ রান করে দক্ষিণ আফ্রিকা।

পাঁচ ম্যাচের সিরিজে ৩-০ তে এগিয়ে থাকা দক্ষিণ আফ্রিকা চতুর্থ ম্যাচ খেলবে মঙ্গলবার কেপ টাউনে।  সূত্র- ক্রিকইনফো
/এফএইচএম/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম