প্রস্তুতি ম্যাচেও বাংলাদেশের ব্যাটসম্যানদের ব্যর্থতা ধরা দিয়েছে। রবিবার ভারতীয় ‘এ’ দলের বিপক্ষে মধ্যাহ্নভোজের আগে ২৬ ওভারে ৯২ রান তুলতেই ৪ উইকেট হারিয়েছে সফরকারীরা।
হায়দরাবাদে টস জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের ২২ ও ৪৪ রানে ফেরেন দুই ওপেনার ইমরুল ও তামিম। যদিও সৌম্য সরকার একাই নিজের লড়াই চালিয়ে যেতে থাকেন। মাঝে মুমিনুল ৫ রানে ফেরেন। শেষ পর্যন্ত সৌম্য ৫২ রান করে বিদায় নেন নাদিমের বলে। এলবিডব্লু হয়ে বিদায় নিতে হয় সৌম্যকে। ক্রিজে আছেন মাহমুদউল্লাহ (১১) ও মুশফিকুর রহিম (০)।
মূল টেস্টের আগে এই একটি দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপরেই ৯ ফেব্রুয়ারি শুরু হবে একমাত্র টেস্ট।
ভারতের পক্ষে দুটি উইকেট নেন অনিকেত। একটি করে নেন নাদিম ও মিলিন্দ।
/এফআইআর/








