ভারতীয় ‘এ’ দলের লিড ২৩৭ রান

স্পোর্টস ডেস্ক
০৬ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:৫৬আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:০১

ভারতীয় ‘এ’ দলের লিড ২৩৭ রান প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের করা ২২৪ রানের জবাবে বড় লিড নিয়েছে ভারতীয় ‘এ’ দল। সোমবার ৮ উইকেটে ৪৬১ রান সংগ্রহ করেছে স্বাগতিকরা। ভারত প্রথম ইনিংসে এগিয়ে ২৩৭ রানে।  এর আগে মধ্যাহ্নভোজনের বিরতিতে ২ উইকেটে ২৪৩ রান করে স্বাগতিকরা।

আগের দিন ১ উইকেটে ৯১ রান নিয়ে দিন শেষ করেছিল স্বাগতিকরা। ৪০ রানে অপরাজিত থাকা পঞ্চল সেঞ্চুরি হাঁকান। ১০৩ রান করলেও রিটায়ার্ড আউট হন। একইভাবে আরেক সেঞ্চুরিয়ান আইয়ার ১০০ রান করেই রিটায়ার্ড আউট হয়ে ক্রিজ ছাড়েন।

এক পর্যায়ে ২৪৩ রানে ২ উইকেট থাকলেও তাইজুল ও শুভাশীষের বোলিংয়ে ধীরে ধীরে ছন্দ হারায় স্বাগতিক দল। ২৮৭ রানে হারায় ৭ উইকেটে। এরপর ৮ম উইকেটে ১১৫ ও ৯ম উইকেটে ৫৯ রানের জুটি গড়ে ভারতকে সুবিধাজনক জায়গায় নিয়ে যান বিজয় শঙ্কর ও উইকেটরক্ষক সৈনি। শঙ্কর ১০৩ রানে অপরাজিত থাকেন। তবে সৈনিকে ৬৬ রানে ফেরান তাইজুল।

বাংলাদেশের পক্ষে তিনটি করে উইকেট নিয়েছেন শুভাশীষ ও তাইজুল।

এর আগে বাংলাদেশ প্রথম দিনে ৮ উইকেটে ২২৪ রানে ইনিংস ঘোষণা করে।

/এফআইআর/   

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক