নেতৃত্ব ছাড়লেন অ্যালিস্টার কুক

স্পোর্টস ডেস্ক
০৬ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:২০আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:২৮

নেতৃত্ব ছাড়লেন অ্যালিস্টার কুক ইংল্যান্ডের টেস্ট দলের নেতৃত্ব ছেড়ে দিয়েছেন অ্যালিস্টার কুক। ইসিবি চেয়ারম্যানের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন ওপেনিং এই ব্যাটসম্যান।

ভারত সফরই কাল হলো অ্যালিস্টার কুকের। টেস্ট সিরিজে নাকানি চুবানি খাওয়ার পর তার অধিনায়ক থাকা নিয়ে গুঞ্জনের শুরু। এ নিয়ে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের পরিচালক অ্যান্ড্রু স্ট্রসের সঙ্গেও আলোচনায় বসেছিলেন। অবশ্য তখনও জানা যায়নি কী হতে যাচ্ছে! শেষ পর্যন্ত রবিবারই জানিয়ে দিয়েছেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক আর থাকছেন না। বোর্ডের কাছে পদত্যাগ পত্র জমা দিয়েছেন ৫৯ টেস্টে ইংল্যান্ডকে নেতৃত্ব দেওয়া এই ক্রিকেটার।

তার পদত্যাগপত্র গ্রহণ করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। তার চলে যাওয়ায় ৮০তম ইংল্যান্ড টেস্ট অধিনায়ক নিয়োগের প্রক্রিয়া শিগগিরই শুরু হযে যাবে। বলা হচ্ছে জো রুটই হবেন কুকের উত্তরসূরি।

হঠাৎ করে আসা এমন সিদ্ধান্তটা সহজ ছিল না কুকের জন্যে। নিজের প্রতিক্রিয়ায় বলেছেন, ‘সরে যাওয়ার সিদ্ধান্ত অনেক কঠিনই ছিল। তবে এটাই সঠিক সময়ে নেওয়া সঠিক সিদ্ধান্ত। ভারত সিরিজের পরই ইংল্যান্ড ক্রিকেট বোর্ড চেয়ারম্যান কলিন গ্রেভসের সঙ্গে কথা বলেছি। সব কিছু জানিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছি।’

সাম্প্রতিক সময়ে ব্যর্থ হলেও অনেক রেকর্ডই সঙ্গী রয়েছে অ্যালিস্টার কুকের। ২০১২ সালে দায়িত্ব পাওয়ার পর ইংলিশদের হয়ে সবচেয়ে বেশি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। আর তার নেতৃত্বেই ২০১৩ ও ২০১৫ সালে অ্যাশেজ সিরিজে জয়, ভারতে ও দক্ষিণ আফ্রিকায় জেতে ইংল্যান্ড।

এর আগে ২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত ওয়ানডে দলকে ৬৯ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন। ১৪০ টেস্টে তার রান ১১ হাজার ৫৭। আর ইংলিশ অধিনায়কদের মধ্যে টেস্টে সবচেয়ে বেশি সেঞ্চুরি রয়েছে তার ঝুলিতেই।

/এফআইআর/   

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম