প্রস্তুতি ম্যাচে ধুঁকল বাংলাদেশি বোলাররা

স্পোর্টস ডেস্ক
০৬ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:০৪আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:০৯

পাঞ্চালের দুর্দান্ত সব শটে হতাশ হতে হয়েছে বাংলাদেশকে প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের বোলারদের কোনও ভালো অভিজ্ঞতা হলো না। দুইদিনের ম্যাচটি প্রত্যাশিতভাবে ড্র হলেও দুশ্চিন্তা নিয়েই একমাত্র টেস্ট খেলতে নামবে তারা। ভারতীয় ‘এ’ দলের তিন ব্যাটসম্যানের সেঞ্চুরিতে ধুঁকতে হয়েছে মেহেদি হাসান মিরাজ ও শফিউল ইসলামদের। স্বাগতিকদের রানে চাপা পড়ে বাংলাদেশ। চারশতাধিক রান করে ‘এ’ দল।

৮ উইকেটে ২২৪ রানে প্রথম ইনিংস ঘোষণা করে সফরকারীরা। সৌম্য সরকার ও মুশফিকুর রহিমের ব্যাটে পঞ্চাশ ছোঁয়া ইনিংসই ছিল ব্যাটসম্যানদের প্রাপ্তি। এর পর বোলাররা কতটা সুবিধা করতে পারে সেটাই দেখার ছিল।

শুভাশীষ রায় ও তাইজুল ইসলাম তিনটি করে উইকেট নিয়ে কিছুটা উজ্জ্বল ছিলেন। কিন্তু রান খরচের বেলায় হাত খুলে দিয়েছেন তাইজুল। ২৮ ওভার বল করে ১৪১ রান দিয়েছেন তিনি। মেহেদি ১৬ ওভার বল করে ৯২ রান দিয়ে খালি হাতে শেষ করেছেন। এছাড়া অন্য বোলাররাও নিয়ন্ত্রিত বোলিং করতে পারেননি। শুভাশীষ ৫৭ ও শফিউল ৫০ রান দেন। শুধু প্রস্তুতি ম্যাচের জন্য নির্বাচিত পেসার আবু জায়েদ নজর কাড়তে পারেননি, ১৩ ওভারে ৭২ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য।

মেহেদি তার ঘূর্ণিতে সুবিধা করতে পারেননি বাংলাদেশের বোলারদের হতাশ করা তিন সেঞ্চুরিয়ানের কেউই আউট হননি। প্রিয়াঙ্ক কিরিত পাঞ্চাল (১০৩) ও শ্রেয়াষ আয়ার (১০০) রিটায়ার্ড হার্ট হন। তারা দুইজন আর মাঠে না নামায় ৮ উইকেটে ৪৬১ রানে প্রথম ইনিংস শেষ হয় ‘এ’ দলের। বিজয় শঙ্কর অপরাজিত ছিলেন ১০৩ রানে।

শেষ বিকেলে ১৫ ওভার খেলতে পেরেছে বাংলাদেশের ব্যাটসম্যানরা। এর মধ্যে তামিম ইকবাল ৪২ রানে অপরাজিত থেকে আশা জাগিয়েছেন। সৌম্য সরকার ২৫ রানে আউট হন। আর প্রথম ইনিংসে ৫ রান করা মুমিনুল হক শেষ ইনিংসে রানের খাতাই খুলতে পারেননি। ৭৩ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে শেষ করে বাংলাদেশ।

/এফএইচএম/   

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম