কুম্বলের বিশ্বাস লড়াইটা হবে আকর্ষণীয়

স্পোর্টস ডেস্ক
০৭ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:০৮আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:৩৮

কুম্বলের বিশ্বাস লড়াইটা হবে আকর্ষণীয়

দেশের মাটিতে বাংলাদেশের দাপট চোখ এড়ায়নি ভারতের কোচ অনিল কুম্বলের। প্রায় বছরখানেক পর বিদেশের মাটিতেও গিয়ে সর্বোচ্চ সফলতার দেখা না পেলেও লড়াই করেছেন মুশফিকরা। সেটাও দেখেছেন সাবেক ভারতীয় স্পিনার। আর তাই র‌্যাংকিংয়ের নিচের দিকে থাকা দলটিকে সমীহ না করে পারছেন না তিনি। তার বিশ্বাস, ভারত ও বাংলাদেশের র‌্যাংকিংয়ে দূরত্বটা অনেক বেশি হলেও লড়াইটা হবে চিত্তাকর্ষক।

নিজের দলের কম্বিনেশন নিয়ে সন্তুষ্ট কুম্বলে। তাই বলে বাংলাদেশকে হালকা চোখে দেখেছেন না তিনি। কারণ একমাত্র টেস্ট সামনে রেখে মুশফিকদের পারফরম্যান্স অনুসরণ করে গেছেন এবং বুঝতে পেরেছেন তাদের সমীহ না করা হবে ভুল। সংবাদ সম্মেলনে ভারতের কোচ বলেছেন, ‘তারা খুব উন্নত একটি দল, আপনারা যেমনটা বলেছিলেন। নিউজিল্যান্ডে খুব ভালো সময় কেটেছিল তাদের। যদিও ফল ছিল ভিন্ন। কিন্তু আমি মনে করি নিউজিল্যান্ডে গিয়ে তারা যেটা করেছে প্রতিপক্ষ হিসেবে নিশ্চিতভাবে আমাদের সমীহ পাওয়ার যোগ্য।’

নিজেদের সহজাত পারফরম্যান্স দিয়ে প্রতিপক্ষকে লড়তে চায় ভারত। এমনটাই বলেছেন কুম্বলে, ‘প্রতিপক্ষ কে সেটা না ভেবে প্রত্যেক ম্যাচে আমরা আমাদের পারফরম্যান্স করতে পছন্দ করি। যদি সেটা ধরে রাখতে পারি তাহলে ফল আমাদের পক্ষেই আসবে। বাংলাদেশের কয়েকজন মানসম্পন্ন খেলোয়াড় আছে ও ভালো অলরাউন্ডার আছে। তাই এটা হতে যাচ্ছে আকর্ষণীয় লড়াই।’

/এফএইচএম/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম