ঠিক ১৮ বছর আগের এই দিনটির কথা এখনও মনে আছে ভারতীয় ক্রিকেট দলের প্রধান কোচ অনিল কুম্বলের। মঙ্গলবার দুপুরে ফিরে গেলেন দেড় যুগ আগের সেই দিনটিতে। কি হয়েছিল সেদিন? এমন এক রেকর্ড গড়েছিলেন, যা আর কারও নেই। এক ইনিংসে একাই নিয়েছিলেন ১০ উইকেট! এই কীর্তি গড়তে পেরে নিজেকে ভাগ্যবান মনে করেন কুম্বলে।
১৯৯৯ সালের ৭ ফেব্রুয়ারি দিল্লির ফিরোজ শাহ কোটলায় পাকিস্তানের বিপক্ষে এক ইনিংসে ১০ উইকেট তুলে নিয়ে অনন্য এক রেকর্ড গড়েছিলেন ভারতীয় এই স্পিনার। ১৮ বছর ধরে যা অক্ষতই রয়ে গেছে।
বুধবার সংবাদ সম্মেলনে বিষয়টি মনে করিয়ে দিতেই চোখ দুটো ঝলমল করে উঠল কুম্বলের। এক ইনিংসে ১০ উইকেট শিকারের সেই স্মৃতি রোমন্থন করতে গিয়ে তিনি বলেছেন, ‘আমি যখন ড্রেসিং রুমে বসে ছিলাম ভাবিনি যে ১০ উইকেট শিকার করতে যাচ্ছি। ক্রিকেটের এই মাইলফলকের ১৮তম বর্ষপূর্তি উপভোগ করছি। এটা এমন এক কীর্তি যে কালই হতে পারে। আবার ১০ বছর পরেও হতে পারে। কেউই ১০ উইকেট শিকারের সুযোগ করে দেবে না, আমাকেও দেয়নি। এই কীর্তি অনন্য। আমি নিজেকে খুবই ভাগ্যবান মনে করি।’
উল্লেখ্য, ২০০০ সালের সেপ্টেম্বরে কপিল দেব পদত্যাগের পর কুম্বলেই হলেন ভারতের প্রথম স্থানীয় পূর্ণকালীন কোচ। কুম্বলে দীর্ঘ ক্যারিয়ারের শেষ বছরে ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন। তার নেতৃত্বে ১৪ ম্যাচ খেলে ভারত জিততে পেয়েছে তিনটি টেস্ট। ৫ ড্রয়ের বিপরীতে হেরেছে ৬টিতে। এছাড়া ৬১৯ উইকেট শিকার করে কুম্বলে টেস্টে ভারতের সর্বোচ্চ এবং বিশ্বের তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারি বোলার।
/আরআই/কেআর/








