বাশারের কাছে হাসানুজ্জামান ‘রোল মডেল’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:৪৬আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:৫৭

পুরস্কার নিচ্ছেন হাসানুজ্জামান ইউল্যাব অধিনায়ক হাসানুজ্জামানকে অপেশাদার ক্রিকেটারদের ‘রোল মডেল’ হিসেবে উল্লেখ করলেন জাতীয় নির্বাচক হাবিবুল বাশার। আজ  বুধবার ইউল্যাব ফেয়ার প্লে-কাপ ক্রিকেটের ফাইনালের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

এবার বিপিএলে খুলনা টাইটানসের হয়ে খেলা ইউল্যাব অধিনায়ক হাসানুজ্জামান মোট ১৯৯ রান করে টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যান  ও সেরা খেলোয়াড় নির্বাচিত হন। হাসানুজ্জামান সম্পর্কে বাশার বলেছেন,’আমি দেখেছি তার একাগ্রতা। সে কঠোর অনুশীলন করে এবং যা শেখে, তা বাস্তবায়ন করার চেষ্টা করে। অপেশাদার হয়েও যে নিজেকে পেশাদারি কাঠামোতে উপস্থাপন করা যায়, সেই দৃষ্টান্ত উপস্থাপন করেছে হাসানুজ্জামান। তাকে দেখে অন্যরা এগিয়ে আসবে বলে আমি মনে করি।’ 

বাশার তাকে প্রশংসায় ভাসালেও নিজের পারফরম্যান্সে কিন্তু সন্তুষ্ট নন হাসানুজ্জামান, ’দল ভালো খেলেছে, আমি ধন্যবাদ দিতে চাই আমার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে, যারা আমাদের সারা বছর ক্রিকেট চর্চ্চার সুযোগ করে দেয়। নিজের পারফরম্যান্সে আমি খুশি নই, আরও ভালো করা উচিৎ ছিল আমার। তবে দলের সাফল্যে আমি খুশি।’ 

ফাইনালে হাসানুজ্জামানের কাছে হারা ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির অধিনায়ক সজিব মেনে নিলেন তার ব্যর্থতা, ‘আমরা আমাদের বোলিংয়ের মানটা ধরে রাখতে পারিনি। এর চেয়ে ভালো বোলিং করতে সক্ষম আমরা। তাছাড়া হাতছাড়া হয়েছে বেশ কয়েকটি ক্যাচ, এখানেই ম্যাচ হেরেছি আমরা। ইউল্যাবের পারফরম্যান্স ছিল আমাদের চেয়ে অনেক ভালো।’

/আরএম/কেআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম