জিততে রুমানাদের দরকার ১৪১ রান

স্পোর্টস ডেস্ক
১০ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:৪৩আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:৪৩

জিততে রুমানাদের দরকার ১৪১ রান মেয়েদের বিশ্বকাপ বাছাইপর্বের তৃতীয় ম্যাচে স্কটল্যান্ডকে মোকাবিলা করছে বাংলাদেশ।

পাপুয়া নিউগিনির বিপক্ষে ১১৮ রানের বিশাল জয়ের পর পাকিস্তানের কাছে দ্বিতীয় ম্যাচে ৬৭ রানে হেরেছিল বাংলাদেশ। মেয়েদের বিশ্বকাপ বাছাইপর্বের তৃতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য এবার তাদের। রুমানা আহমেদের দলকে এজন্য করতে হবে ১৪১ রান। শুক্রবার কলম্বোর ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে স্কটল্যান্ডকে ১৪০ রানে গুটিয়ে দেয় বাংলাদেশের মেয়েরা।

টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় স্কটল্যান্ড। মাত্র ৪ রানে প্রথম উইকেট হারানোর পর অলিভিয়া রাই ও ক্যাথরিন ব্রাইস ৩৩ রানের জুটি গড়ে কিছুটা স্বস্তি ফেরান। তারা দুজনেই দলীয় ৩৭ রানে আউট হন।

এর পর রাসেল স্কোলেস ও কারি এন্ডারসনের ৫০ রানের জুটি ছাড়া আর কোনও ব্যাটসম্যান প্রতিরোধ গড়তে পারেননি। এন্ডারসন সর্বোচ্চ ২৮ রান করেন।

বাংলাদেশের পক্ষে তিনটি করে উইকেট নেন খাদিজা তুল কুবরা ও সালমা খাতুন। জাহানারা আলম তার একমাত্র উইকেটটি নিয়ে ইনিংসের ৫ বল বাকি থাকতে স্কটিশদের গুটিয়ে দেন। অধিনায়ক রুমানা নেন ২টি উইকেট। বাকি উইকেটটি নেন পান্না ঘোষ।

/এফএইচএম/

সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের