বাংলাদেশের স্পিন কোচ হচ্ছেন সুনীল যোশি!

বাংলা ট্রিবিউন রিপোর্ট, হায়দরাবাদ থেকে
১০ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:২৯আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৭, ১৬:৩১

সুনীল যোশি বাংলাদেশের স্পিন বোলিং কোচ হওয়ার প্রস্তাব পেয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার সুনীল যোশি। তাকে নিয়েই শুক্রবার হায়দরাবাদে আলোচনায় বসবে বিসিবি। তখনই নিশ্চিত হওয়া যাবে যোশিকে স্পিন কোচ হিসেবে বাংলাদেশ পাচ্ছে কি না।

আলোচনায় অংশ নিতে এরই মধ্যে আসাম থেকে যোশি হায়দরাবাদের উদ্দেশে রওয়ানা হয়েছেন। দ্বিতীয় দিনের খেলা শেষে সভাটি অনুষ্ঠিত হবে। সভায় উপস্থিত থাকবেন বিসিবি সভাপতি ও ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান আকরাম খান।

রুয়ান কালপাগে বরখাস্ত হওয়ার পর থেকেই একজন স্পিন কোচ খুঁজছিল বিসিবি। ভালো মানের কাউকে না পাওয়াতে বোর্ড সাহায্য চেয়েছিল অনিল কুম্বলের। মূলত ভারতের এই প্রধান কোচই সুপারিশ করেছেন তার নাম।

বিসিবি সুত্রে জানা গেছে, ভারতীয় এই স্পিনার বাংলাদেশ দলের দায়িত্ব নিতে আগ্রহী। সেক্ষেত্রে চুক্তিটা হতে হবে দীর্ঘ সময়ের জন্য। এইসব নিয়ে বিস্তারিত আলাপ করতেই শুক্রবার হায়দরাবাদ আসা তার।

উল্লেখ্য, ভারতের হয়ে ১৫টি টেস্ট ও ৬৯ ওয়ানডে খেলেছেন ভারতীয় এই সাবেক ক্রিকেটার।

/আরআই/এফএইচএম/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম