ওয়ানডেতে সবার উপরে ফিরেছে দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক
১১ ফেব্রুয়ারি ২০১৭, ১০:৪৬আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৭, ১২:২৫

ওয়ানডেতে সবার উপরে ফিরেছে দক্ষিণ আফ্রিকা দুই বছর পর আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ের এক নম্বর জায়গা পুনরুদ্ধার করেছে দক্ষিণ আফ্রিকা।

শ্রীলঙ্কাকে ওয়ানডে সিরিজে ৫-০ তে হোয়াইটওয়াশ করে শীর্ষস্থানে বসেছে প্রোটিয়ারা। বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে জায়গাটি ছেড়ে দিয়ে নামতে হয়েছে দুই নম্বরে।

অজিদের চেয়ে মাত্র ৪ পয়েন্ট পিছিয়ে থেকে শ্রীলঙ্কা সিরিজ শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা। নিউজিল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়া ২-০ তে ওয়ানডে সিরিজ যাওয়ায় প্রোটিয়াদের এক নম্বর হওয়ার সুযোগ আসে। আর শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়ে সেই সুযোগের সদ্ব্যবহার করে তারা।

২০০২ সালে নতুন র‌্যাংকিং পদ্ধতি চালুর পর থেকে এনিয়ে পঞ্চমবার এক নম্বর জায়গার মালিক হলো দক্ষিণ আফ্রিকা। এর আগে ২০০৭ সালের ফেব্রুয়ারি, ২০০৮ সালে মার্চ থেকে মে, ২০০৯ সালের জানুয়ারি থেকে আগস্ট ও ২০১৪ সালের অক্টোবর থেকে নভেম্বর পর্যন্ত শীর্ষ আসনে ছিল তারা।

২০১৪ সালের নভেম্বরে ভারতের কাছে শীর্ষস্থান হারায় দক্ষিণ আফ্রিকা, যখন শ্রীলঙ্কা ৫-০ তে হোয়াইটওয়াশ হয় ভারতীয়দের কাছে। পরের মাসে দক্ষিণ আফ্রিকাকে ৪-১ ব্যবধানে হারিয়ে সেই জায়গাটি নেয় অস্ট্রেলিয়া।

২০১৬ সালের ১ মে থেকে দক্ষিণ আফ্রিকা ১৭ ওয়ানডে খেলে জিতেছে ১৩টি, এর মধ্যে টানা ১১ জয়।

শীর্ষস্থান ধরে রাখতে হলে নিউজিল্যান্ডের মাটিতে অন্তত ৩-২ বা তার চেয়েও ভালো ব্যবধানে ওয়ানডে সিরিজ জিততে হবে প্রোটিয়াদের। আর যে কোনও ব্যবধানে সিরিজ হারলে আবার অস্ট্রেলিয়াকে শীর্ষস্থান ছেড়ে দিতে হবে।

অন্যদিকে শ্রীলঙ্কা ছয় নম্বরে, কিন্তু তারা তিনটি পয়েন্ট হারিয়েছে। ৯৮ পয়েন্ট নিয়ে বাংলাদেশের চেয়ে ৭ পয়েন্টে এগিয়ে লঙ্কানরা।

/এফএইচএম/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম