নিউজিল্যান্ড দলে ফিরলেন গাপটিল-রঞ্চি

স্পোর্টস ডেস্ক
১২ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:৩৮আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:৪৪

মার্টিন গাপটিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের জন্য ওয়ানডে ও টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। একমাত্র টি-টিয়োন্টি ম্যাচ ও প্রথম দুই ওয়ানডের জন্য ঘোষিত ওই দলে চোট কাটিয়ে ফিরেছেন ওপেনার মার্টিন গাপটিল ও উইকেটরক্ষক লুক রঞ্চি।

নিউজিল্যান্ড সফরে আসছে দক্ষিণ আফ্রিকা। ১৭ ফেব্রুয়ারি সফরকারীদের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টি দিয়ে শুরু হবে কিউইদের মিশন। অকল্যান্ডের সেই ম্যাচের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। একই সঙ্গে ১৯ ও ২২ ফেব্রুয়ারি প্রথম দুই ওয়ানডের জন্য স্কোয়াড ঘোষণা করেছে তারা। যে দলে কুঁচকির চোট কাটিয়ে ফিরেছেন রঞ্চি। তার সঙ্গে ফিরেছেন ওপেনার গাপটিলও। এই ব্যাটসম্যান অস্ট্রেলিয়ার বিপক্ষে সবশেষ হ্যাপেল-হ্যাডলি সিরিজের শেষ দুই ম্যাচ খেলতে পারেননি হ্যামস্ট্রিং চোটের কারণে।

ওয়ানডে দলে জায়গা ধরে রেখেছেন লেগ স্পিনার ইশ সোধি। এই স্পিনার অস্ট্রেলিয়ার বিপক্ষে সবশেষ ওয়ানডেতে সুযোগ পেয়েছিলেন একাদশে। তবে ওয়ানডে দলে জায়গা হারিয়েছেন মিডল অর্ডার ব্যাটসম্যান কলিন মুনরো। চ্যাপেল-হ্যাডলি সিরিজে একাদশে জায়গা হারানোর আগে তিনি দুই ম্যাচে রান করেছিলেন ৩ ও ২। ক্রিকইনফো

নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি দল : কেন উইলিয়ামসন (অধিনায়ক), কোরে অ্যান্ডারসন, ট্রেন্ট বোল্ট, টম ব্রুস, লোকি ফার্গুসন, কলিন ডি গ্র্যান্ডহোম, মার্টিন গাপটিল, কলিন মুরনো, জেমস নিশাম, লুক রঞ্চি (উইকেটরক্ষক), মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি, বেন হুয়িলার।

নিউজিল্যান্ডের ওয়ানডে দল : কেন উইলিয়ামসন (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, নাইল ব্রুম, লোকি ফার্গুসন, কলিন ডি গ্র্যান্ডহোম, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, টম ল্যাথাম, জেমস নিশাম, লুক রঞ্চি (উইকেটরক্ষক), মিচেল স্যান্টনার, টিম সাউদি, ইশ সোধি, রস টেলর।

/কেআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম