মাহমুদউল্লাহ ছন্দে ফিরলেও হেরেছে তার দল

স্পোর্টস ডেস্ক
১৬ ফেব্রুয়ারি ২০১৭, ১২:২০আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৭, ১২:৪৫

মাহমুদউল্লাহ ছন্দে ফিরলেও হেরেছে তার দল ব্যাট হাতে জ্বলে উঠলেন মাহমুদউল্লাহ। ২০ বলে খেললেন হার না মানা ২৯ রানের কার্যকরী ইনিংস। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বাংলাদেশি অলরাউন্ডার ছন্দে ফিরলেও জিততে পারেনি তার দল কুয়েটা গ্ল্যাডিয়েটরস। ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে হেরেছে ৫ উইকেটে।

টস হেরে ব্যাটিংয়ে নামা কুয়েটা নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে করে ১৪৮ রান। যে লক্ষ্যে ৫ বল আগেই ৫ উইকেট হারিয়ে পৌঁছে যায় ইসলামাবাদ। কুয়েটার রান অতদূরও যেত না, যদি মাহমুদউল্লাহ শেষ দিকে কার্যকরী ২৯ রানের ইনিংসটা না খেলতেন। ছয় নম্বরে নেমে ২০ বলে ২ চার ও ১ ছক্কায় সাজিয়েছিলেন তার অপরাজিত ইনিংসটি।

পিএসএল অভিষেকটা হার দিলেও হলেও ব্যক্তিগত পারফরম্যান্সে নিজেকে প্রমাণ করেছেন মাহমুদউল্লাহ। ভারতের বিপক্ষে হায়দরাবাদ টেস্ট শেষেই বাংলাদেশি এই অলরাউন্ডার উড়াল দেন সংযুক্ত আরব আমিরাতে। ওখানেই বসেছে পাকিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টির আসর। ক্রিকইনফো

/কেআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম