অসিদের বিপক্ষে জিতলেই ৮ কোটি টাকা পাবে ভারত

স্পোর্টস ডেস্ক
১৬ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:১৩আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:১৭

অসিদের বিপক্ষে জিতলেই ৮ কোটি টাকা পাবে ভারত টেস্টে বর্তমানে উত্তুঙ্গ নৈপুণ্য দেখিয়ে চলেছে ভারত। যাদের নাগালে পাচ্ছে না কেউই। এমনকি বাংলাদেশও পারেনি একমাত্র টেস্টে। সেই ভারতই এবার টেস্টে ক্রিকেটে নৈপুণ্যের জন্য পেতে যাচ্ছে ৮ কোটি টাকারও বেশি! অবশ্য এমনি এমনি নয়। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে জয় পেলেই আইসিসি এই অর্থ প্রাইজমানি হিসেবে দেবে।

প্রশ্ন থাকতেই পারে এত বড় অঙ্কের টাকা কেনও দেওয়া হবে ভারতকে? উত্তরটা হলো প্রথম টেস্ট জিতলেই টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষ স্থানটা পাকাপোক্ত করবে ভারত। অবশ্য বর্তমানে র‌্যাংকিংয়ের শীর্ষেই রয়েছে তারা। কিন্তু এই টেস্ট জিতলে ‍নির্ধারিত সময়ে শীর্ষ স্থান অক্ষুণ্ন থাকবে ভারতের। আর তাতেই পুরস্কার হিসেবে এই অর্থ পাবে বিরাট কোহলির দল। এই শীর্ষে থাকার ‘কাট অফ ডেট’ হচ্ছে ১ এপ্রিল।

এর আগে এই অর্থ পুরস্কার এর অর্ধেক করে রেখেছিল আইসিসি। শীর্ষে থাকা দলকে বর্তমানের চেয়ে অর্ধেক টাকাই দেওয়া হতো।

এত বড় অঙ্কের টাকা শুধু ভারতই নয় অস্ট্রেলিয়ার পাওয়ার সম্ভাবনাও রয়েছে। যদিও সেক্ষেত্রে কঠিন পথই পাড়ি দিতে হবে অস্ট্রেলিয়াকে। যেখানে ভারতের প্রয়োজন একটি টেস্ট সেখানে অস্ট্রেলিয়ার ৪ ম্যাচের টেস্ট সিরিজ জিততে হবে ৩-০ ব্যবধানে, সঙ্গে একটি ড্র! সর্বশেষ ১৯ টেস্টে অপরাজেয় থাকা ভারতের বিপক্ষে এমন সাফল্য প্রায় অসম্ভবই বটে!প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে ২৩ ফেব্রুয়ারি।

/এফআইআর/   

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম