বিশ্বকাপে খেলা কঠিন করে ফেললো বাংলাদেশ!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:৪২আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:৫৪

বিশ্বকাপে খেলা কঠিন করে ফেললো বাংলাদেশ! বিশ্বকাপ বাছাই পর্বের সুপার সিক্সের খেলায় নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। আয়ারল্যান্ডের বিপক্ষে সুপার সিক্সের প্রথম ম্যাচটিতে জয় দিয়ে শুভ সূচনা করলেও দ্বিতীয় ম্যাচটিতে এসে হারতে হলো রুমানাদের। এই হারে বিশ্বকাপে খেলার সম্ভাবনাটুকু ক্ষীণ হয়ে গেল টাইগারদের! আর বিশ্বকাপ খেলা নিশ্চিত করেছে ভারত।

শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ম্যাচে জেতার সঙ্গে সঙ্গে কিছু সমীকরণের সামনেও দাঁড়িয়ে থাকতে হবে টাইগারদের। জেতার পাশাপাশি নেট রান রেটটাও বাড়িয়ে নিতে হবে রুমানাদের।

শুক্রবার কলম্বোতে বাংলাদেশের দেওয়া ১৫৬ রানের জবাবে খেলতে নেমে সহজেই ম্যাচ জেতে ভারত। এক উইকেট হারিয়ে ৩৩.৩ ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় তারা। যদিও শুরুতে খাদিজাতুল কুবরার বলে পরাস্ত হয়ে সাজঘরে ফেরেন দীপ্তি শর্মা। এরপর বাংলাদেশকে চেপে ধরে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন মোনা মেশরাম (৭৮*) ও অধিনায়ক মিথিলা রাজ (৭৩*)।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো ছিল না বাংলাদেশের। দলীয় ১১ রানে যোশির বলে সাজঘরে ফেরেন শারমিন (৭)। এরপর দ্রুত সানজিদা (২) বিদায় নিলে চাপে পরে বাংলাদেশ। তবে তৃতীয় উইকেটে শারমিন আক্তারকে সঙ্গে নিয়ে ৬২ রানের জুটি গড়েন ফারজানা।

৩৫ রান করে শারমিন বিদায় নিলেও ফারজানা তুলে নেন নিজের চতুর্থ হাফসেঞ্চুরি।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করেন ফারজানা হক (৫০)। এছাড়া শারমিন আক্তার ৩৫ ও নিগার সুলতানা ১৮ রানের ইনিংস খেলেন।

ভারতের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নিয়েছেন মানসি যোশি। এছাড়া দেবিকা বিদ্যা নিয়েছেন দুটি উইকেট।

/আরআই/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম