বিসিএলের শেষ রাউন্ডের সূচিতে পরিবর্তন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ ফেব্রুয়ারি ২০১৭, ২০:২১আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৭, ২০:২৬

বিসিএল বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) চতুর্থ রাউন্ড শুরু হচ্ছে রবিবার থেকে। যদিও আগের সূচি অনুযায়ী শনিবার থেকে শুরু হওয়ার কথা ছিল চতুর্থ রাউন্ডের খেলা। বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে চতুর্থ রাউন্ডের খেলা একদিন পিছিয়ে শুরু করছে। সে হিসেবে শেষ তিন রাউন্ডের খেলা একদিন করে পিছিয়ে গেল।

শেষ তিনটি রাউন্ডের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম ও বিকেএসপির তিন নম্বর মাঠে।

রবিবার চতুর্থ রাউন্ডে ফতুল্লাতে মুখোমুখি হবে ওয়ালটন মধ্যাঞ্চল ও ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল। দিনের অপর খেলায় বিকেএসপিতে মুখোমুখি হবে  প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল ও বিসিবি উত্তরাঞ্চল।

এরপর ২৬ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পঞ্চম রাউন্ডে বিকেএসপিতে মুখোমুখি হবে বিসিবি উত্তরাঞ্চল ও ওয়ালটন মধ্যাঞ্চল। দিনের অপর ম্যাচে ফতুল্লায় মুখোমুখি হবে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল ও ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল।

৬ষ্ঠ ও শেষ রাউন্ডটি অনুষ্ঠিত হবে ৫ থেকে ৮ মার্চ। ফতুল্লায় খেলবে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল ও ওয়ালটন মধ্যাঞ্চল এবং বিকেএসপিতে খেলবে বিসিবি উত্তরাঞ্চল ও ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল।

উল্লেখ্য, তিন রাউন্ড শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থা করছে বিসিবি উত্তরাঞ্চল। তাদের সংগ্রহ ১ পয়েন্ট। পরের অবস্থানে আছে পূর্বাঞ্চল। তাদের সংগ্রহ ৯ পয়েন্ট। সমান সংখ্যক পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে দক্ষিণাঞ্চল। সবার নিচে অবস্থান করছে গতবারের চ্যাম্পিয়ন ওয়ালটন মধ্যাঞ্চল।

/আরআই/এফআইআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম