দল পাননি এনামুল

স্পোর্টস ডেস্ক
২০ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:১৪আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৭, ১৩:২২

দল পাননি এনামুল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সোমবারই শুরু হয়েছে নিলাম। সকাল ১০টা থেকে শুরু হওয়া এই নিলামে নাম উঠলেও দল পাননি বাংলাদেশি তারকা এনামুল হক বিজয়। ৩০ লাখ রুপির ভিত্তি মূল্যতে নাম উঠলেও তাকে নিতে সাড়া দেয়নি কেউই।

এদিকে সকালে সর্বোচ্চ দাম পেয়েছেন ইংল্যান্ড অলরাউন্ডার বেন স্টোকস। ১৪.৫ কোটি রুপিতে তাকে দলে ভিড়িয়েছে রাইজিং পুনে সুপার জায়ান্টস। দ্বিতীয় সর্বোচ্চ দামে বিক্রি হয়েছেন ইংল্যান্ড পেসার টাইমাল মিলস। তাকে ১২ কোটি রুপিতে কিনেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর।  তার ভিত্তি মূল্য ছিল ৫০ লাখ রুপি।

কিংস ইলেভেন পাঞ্জাব ২ কোটি রুপির ভিত্তি মূল্যে কিনেছে ইংল্যান্ডের ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক এয়োইন মরগানকে। শ্রীলঙ্কান অধিনায়ক ম্যাথুসকেও ২ কোটি ভিত্তি মূল্যে কিনেছে দিল্লি ডেয়ারডেভিলস।  

সকাল থেকে বেশি কেনার দিকে মনোযোগী ছিল দিল্লি। ৫ কোটি রুপিতে তারা প্রোটিয়া পেসার কাগিসো রাবাদাকে, ৪.৫ কোটিতে প্যাট কামিন্সকে বিদেশি খেলোয়াড়ের কোটায় দলে ভিড়িয়েছে। একইভাবে ভিত্তি মূল্য ১ কোটি রুপিতে কিউই তারকা কোরে অ্যান্ডারসনকেও কিনেছে দিল্লি।    

প্রথমবারের মতো আইপিএল ইতিহাসে দল পেয়েছেন আফগানিস্তানের দুই ক্রিকেটার রশিদ খান ও মোহাম্মদ নবি। রশিদ খানকে ৪ কোটি রুপিতে কিনেছে মুস্তাফিজের দল সানরাইজার্স হায়দরাবাদ। একইভাবে ভিত্তিমূল্য ৩০ লাখ রুপিতে অলরাউন্ডার কোটায় নবিকে কিনেছে সানরাইজার্স।

আইপিএল নিলামে রয়েছেন তামিম ইকবাল, মাহমুদউল্লাহ, তাসকিন আহমেদ, সাব্বির রহমান ও মেহেদী হাসান।  তাদের নাম এখনও ডাকা হয়নি।

/এফআইআর/   

   

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম