এখনই জাতীয় দলের দায়িত্ব পাচ্ছেন না যোশি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:১৫আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:১৯

এখনই জাতীয় দলের দায়িত্ব পাচ্ছেন না যোশি শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের দায়িত্ব নেওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত সাকিবদের দায়িত্ব দেওয়া হচ্ছে না তাকে। বাংলাদেশ ‘এ’ দল, একাডেমী দল অথবা হাইপারফরম্যান্স ইউনিটের দায়িত্ব দেওয়া হতে পারে সুনীল যোশিকে।

রুয়ান কালপাগে বরখাস্ত হওয়ার পর থেকেই স্পিন কোচ খুঁজছিল বিসিবি। ভালো মানের কাউকে না পাওয়াতে বোর্ড সাহায্য চেয়েছিল অনিল কুম্বলের। তার মধ্যস্থতায় হায়দরাবাদে যোশির সঙ্গে সাক্ষাৎ হয় বিসিবির পরিচালনা কমিটির চেয়ারম্যান আকরাম খানের।

গত ১২ ফেব্রুয়ারি আকরাম খান হায়দরাবাদে জানিয়েছিলেন আসন্ন শ্রীলঙ্কা সফরেই বাংলাদেশের স্পিনারদের দায়িত্ব নেবেন তিনি। কিন্তু সোমবার দুপুরে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আকরাম খান সুনীল যোশির সঙ্গে কোনও চুক্তি হয়নি বলে জানালেন।

ধারণা করা হচ্ছে যোশি দীর্ঘ সময়ের জন্য চুক্তি করতে চেয়েছিলেন। কিন্তু বিসিবি চেয়েছিল আপাতত শ্রীলঙ্কা সিরিজের জন্য। সবমিলিয়ে তাই সমস্যা তৈরি হওয়াতে আপাতত জাতীয় দলের দায়িত্ব নেওয়া হচ্ছে না ভারতের সাবেক এই স্পিনারের। তবে যোশির সঙ্গে কি নিয়ে ঝামেলা, সেটা স্পষ্ট করে না বললেও আকরাম খানের বক্তব্যে স্পষ্ট চুক্তির মেয়াদ নিয়েই ঝামেলা হয়েছে। এ ব্যাপারে ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেছেন, ‘আমরা যখন ভারত ছিলাম তখন ওর সঙ্গে আমাদের কথা হয়েছে। সে বলেছিল শ্রীলঙ্কা সফরের আগে হয়তো আসতে পারবে। তবে তার চুক্তিতে একটু ঝামেলা হওয়াতে সে একটু সময় পিছিয়েছে।’ সঙ্গে যোগ করলেন, ‘এ জন্য আমরা ওকে শ্রীলঙ্কা সফরে রাখব না। আমরা নিজেরা আলাপ আলোচনা করে ওকে কোথায় রাখব, সেটা ঠিক করব। একাডেমি, হাইপারফরম্যান্স নাকি বাংলাদেশ দলে নিয়োগ দিব, সেটা ঠিক করব।’

/আরআই/কেআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম