দক্ষিণ আফ্রিকাকে থামাল নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক
২২ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:৩৪আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:৪৬

ট্রেন্ট বোল্টের উল্লাস থামানোই যাচ্ছিল না দক্ষিণ আফ্রিকাকে। ওয়ানডেতে অপ্রতিরোধ্য হয়ে উঠেছিল প্রোটিয়ারা। টানা ১২ ম্যাচ যে হারেনি তারা। দুরন্ত গতিতে ছোটা সেই দক্ষিণ আফ্রিকাকে এবার থামাল নিউজিল্যান্ড।

প্রোটিয়াদের হারের দিনে রেকর্ডের ডালি সাজিয়েছেন রস টেলর। কিউই এই ব্যাটসম্যান সেঞ্চুরি করে আগেই গড়ে দিয়েছিলেন ভিত। যে ভিতের ওপর দাঁড়িয়ে ট্রেন্ট বোল্ট নিশ্চিত করেন কিউইদের ৬ রানের জয়। এই জয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে সমতা ফেরাল নিউজিল্যান্ড। কিউইরা প্রথমে ব্যাট করে টেলরের হার না মানা ১০২ রানের ওপর ভর দিয়ে ৫০ ওভার শেষে ৪ উইকেটে স্কোরে জমা করে ২৮৯ রান। জবাবে তীরের কাছে গিয়েও ডুবেছে প্রোটিয়াদের তরী। ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে সফরকারীরা করেছে যে ২৮৩ রান!

বোল্ট প্রমাণ করলেন কেন দিন দুয়েক আগের আইপিএল নিলামে তাকে নিয়ে এত আগ্রহ ছিল ফ্রাঞ্চাইজিগুলোর। শেষ মুহূর্তে তার দুর্দান্ত বোলিংয়েই জয় নিশ্চিত করে স্বাগতিকরা। ভয়ঙ্কর হয়ে উঠা ডোয়াইন প্রিটোরিয়াস ঝোড়ো ইনিংস খেলে জয়ের বন্দরে প্রায় পৌঁছে দিয়েছিলেন দক্ষিণ আফ্রিকাকে। ৪৯তম ওভারে এই অলরাউন্ডারকে বোল্ড করে ম্যাচ নিজেদের দিকে নিয়ে আসেন বোল্ট। প্রিটোয়াস খেলেন ২৭ বলে ৫০ রানের কার্যকরী ইনিংস। আর বোল্ট তার ১০ ওভার শেষ করেন ৬৩ রান খরচায় নামের পাশে ৩ উইকেট যোগ করে।

অথচ এই জয়টা কতটাই না সহজে পেতে পারতো নিউজিল্যান্ড। ২১৪ রানে দক্ষিণ আফ্রিকা হারিয়েছিল ৮ উইকেট। ওই জায়গা থেকে তারা হেরেছে মাত্র ৬ রানে। কিউই বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে সুবিধা করতে পারেননি প্রোটিয়াদের টপ অর্ডার ব্যাটসম্যানরা। কুইন্টন ডি কক ৫৭ রানের ইনিংস খেললেও হাশিম আমলা (১০), ফাফ দু প্লেসিস (১১), জেপি দুমিনি (৩৪) ও এবি ডি ভিলিয়ার্স (৪৫) ভালো শুরু করেও পারেননি ইনিংস লম্বা করতে।

এর আগে নিউজিল্যান্ড লড়াই করার মতো পুঁজি দাঁড় করায় টেলরের সেঞ্চুরিতে। নিউজিল্যান্ডের সর্বোচ্চ সেঞ্চুরির মালিক (১৭টি) বনে যাওয়ার পথে তিনি খেলেন হার না মানা ১০২ রানের ইনিংস। ১১০ বলের ইনিংসটি তিনি সাজিয়েছিলেন ৮ চারে। শুধু তাই, মাত্র ষষ্ঠ খেলোয়াড় হিসেবে কিউই এই ব্যাটসম্যান সেঞ্চুরি পূরণ করেছেন টেস্ট খেলা সব দলের বিপক্ষে। তার রেকর্ডময় ম্যাচে হাফসেঞ্চুরি পূরণ করেছেন কেন উইলিয়ামসন ও জেমস নিশাম। অধিনায়ক উইলিয়ামসন ৬৯ রান করে আউট হলেও নিশাম অপরাজিত ছিলেন ৭১ রানে। ক্রিকইনফো

সংক্ষিপ্ত স্কোর :

নিউজিল্যান্ড : ৫০ ওভারে ২৮৯/৪ (টেলর ১০২*, নিশাম ৭১*, উইলিয়ামসন ৬৯, ব্রাউনলি ৩৪; প্রিটোরিয়াস ২/৪০)।

দক্ষিণ আফ্রিকা : ৫০ ওভারে ২৮৩/৯ (ডি কক ৫৭, প্রিটোরিয়াস ৫০, ডি ভিলিয়ার্স ৪৫; বোল্ট ৩/৬৩, স্যান্টনার ২/৪৬)।

ফল : নিউজিল্যান্ড ৬ রানে জয়ী।

ম্যাচসেরা : রস টেলর।

/কেআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম