রস টেলরের রেকর্ডময় দিন

স্পোর্টস ডেস্ক
২২ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:৪১আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:৪১

রস টেলরের রেকর্ডময় দিন খেলেছেন হার না মানা সেঞ্চুরি ছাড়ানো ইনিংস। যাতে রস টেলর পরিণত হয়েছেন ওয়ানডেতে নিউজিল্যান্ডের সর্বোচ্চ সেঞ্চুরির মালিক।

প্রথম ওয়ানডেটা ভালো কাটেনি রস টেলরের। আউট হয়েছিলেন মাত্র ১ রান করে। নিজেকে ফিরে পেতে অবশ্য সময় নিলেন না এই ব্যাটসম্যান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেই ফিরলেন তিনি সেঞ্চুরি করে। আর সেই সেঞ্চুরি পূরণের পথে টেলর মেতে উঠলেন রেকর্ড ভাঙা-গড়ার খেলায়।

ক্রাইস্টচার্চে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেলর খেলেছেন হার না মানা ১০২ রানের ইনিংস। ১১০ বলের ইনিংসটি তিনি সাজিয়েছিলেন ৮ বাউন্ডারিতে। যে ইনিংস খেলার পথে ফর্মের তুঙ্গে থাকা এই ব্যাটসম্যান ষষ্ঠ ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি করলেন টেস্ট খেলুড়ে সব দলের বিপক্ষে। তার আগে এই কীর্তিটা ছিল পাঁচ ব্যাটসম্যান-রিকি পন্টিং, হার্শেল গিবস, শচীন টেন্ডুলকার, হাশিম আমলা ও বিরাট কোহলির।

একই সঙ্গে হার না মানা ১০২ রানের ইনিংস খেলার পথে ওয়ানডেতে নিউজিল্যান্ডের সর্বোচ্চ সেঞ্চুরির মালিক বনে যান। নাথান অ্যাস্টেলকে (১৬) সরিয়ে এখন টেলর সর্বোচ্চ ১৭ সেঞ্চুরির মালিক। এখানেই শেষ নয়, কিউইদের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে পূরণ করেছেন ৬০০০ রান। যে ক্লাবে তিনি পৌঁছেছেন সবচেয়ে দ্রুত। ১৬৬ ইনিংস খেলে টেলর ছুঁয়েছেন ৬০০০ রানের মাইলফলক। এতদিন দ্রুততম ৬০০০ রানের রেকর্ডটা ছিল অ্যাস্টলের দখলে, সাবেক কিউই ব্যাটসম্যানের মাইলফলকটি ছুঁতে লেগেছিল ১৮২ ইনিংস। ক্রিকইনফো

/কেআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম