স্কুল ক্রিকেটে একাই ১৮৮!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ফেব্রুয়ারি ২০১৭, ২০:৪৯আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৭, ২০:৫১

রুবাইয়াত রেদওয়ান খেলেছে ১৮৮ রানের ইনিংস প্রাইম ব্যাংক ইয়াং টাইগার্স ন্যাশনাল স্কুল ক্রিকেটে ঢাকা মেট্রো অঞ্চলের খেলায় আজ বুধবার ১৮৮ রানের ইনিংস খেলেছেন উইলস লিটর ফ্লাওয়ার স্কুলের রুবাইয়াত রেদওয়ান।

রেসিডেন্সিয়াল মডেল স্কুল মাঠে আজ বুধবার মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বিপক্ষে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল ৪৪.৩ ওভারে ৩৪৮রানে অলআউট হয়। পরে মতিঝিলকে ৮৫ রানে অলআউট করে উইলস লিটল ফ্লাওয়ার। তাতে ম্যাচটি তারা জিতে নেন ২৬৩ রানের বড় ব্যবধানে।

ম্যাচে দীর্ঘ ১৭৪ মিনিট ক্রিজে টিকে ছিল রুবাইয়াত। ১১০ বলে ১৮ বাউন্ডারি আর ১৩ ছক্কায় সাজানো ছিল এই উইকেটরক্ষক ব্যাটসম্যানের ইনিংস।

১৯৮৮ থেকে ১৯৯৪ পর্যন্ত উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের শিক্ষার্থী ছিলেন মেহরাব হোসেন অপি। নির্মাণ স্কুলের এক ম্যাচে ৮৮ বলে ১৭৯ রানের ইনিংস ছিল অপির। পরবর্তীতে তিনি জাতীয়  দলের ওপেনার হন। একই স্কুলের হয়ে খেলেছেন সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজনও।

/আরএম/কেআর/

সম্পর্কিত
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
এলিসের ক্যারিয়ারসেরা বোলিংয়ে সিরিজে সমতা অস্ট্রেলিয়ার
১৫ বলে ফিফটি, পারভেজের রেকর্ডে ভাগ বসালেন হাবিবুর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম